প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৩ ০৪:৪৪ এএম
হেলিকপ্টার দুর্ঘটনায় ইসরাইলের সমর্থনে ভূমধ্যসাগরে মোতায়েন ৫ মার্কিন সেনা নিহত
আন্তর্জাতিক ডেস্ক: পূর্ব ভূমধ্যসাগরে প্রশিক্ষণের সময় দুর্ঘটনায় পাঁচ মার্কিন সেনা নিহত হয়েছেন। মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, প্রশিক্ষণের সময় পূর্ব ভূমধ্যসাগরে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে মানির্ক সেনাবাহিনীর পাঁচ সদস্য নিহত হয়েছেন।
১৩ নভেম্বর সোমবার এক প্রতিবেদনে বিবিসি জানায়, রুটিন প্রশিক্ষণের অংশ হিসাবে রিফুয়েলিং করার সময় মার্কিন সেনাবাহিনীর সদস্যরা ওই হেলিকপ্টার দুর্ঘটনার শিকার হয়।
টানা এক মাসেরও বেশি সময় ধরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ব্যাপক আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরাইল। উপত্যকাটিতে ইসরাইলের তীব্র আক্রমণ শুরু হওয়ার পর মার্কিন সেনাবাহিনী ভূমধ্যসাগরে দুটি বিমানবাহী রণতরীসহ ব্যাপক সামরিক সরঞ্জাম মোতায়েন করেছে।
এছাড়া ইসরাইলে গোলাবারুদ সরবরাহ করার পাশাপশি এই অঞ্চলে সামরিক মহড়াও শুরু করেছে যুক্তরাষ্ট্র।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নিহত সেনা সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। তিনি বলেছেন, সেনা সদস্যরা ‘আমাদের দেশের জন্য প্রতিদিন তাদের জীবনকে বাজি রাখছেন। আমরা আমাদের নিহত সকল যোদ্ধার পরিবারের জন্য প্রার্থনা করছি।’
মূলত ইসরাইল এবং হামাসের মধ্যে সংঘর্ষ এই অঞ্চলের অন্যান্য অংশেও ছড়িয়ে পড়তে পারে বলে যুক্তরাষ্ট্রের উদ্বেগ রয়েছে এবং এই কারণেই সেখানে বিমানবাহী রণতরীসহ ব্যাপক সামরিক সরঞ্জাম মোতায়েন করেছে দেশটি।
বিশেষ করে, লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ যেন এই সংঘাতে যোগ দিতে না পারে, সেটা নিশ্চিত করতে বেশ আগ্রহী যুক্তরাষ্ট্র। সূত্র: বিবিসি।
...
প্রকাশ : ২ বছর আগে
আপডেট : ১ বছর আগে
হেলিকপ্টার দুর্ঘটনায় ইসরাইলের সমর্থনে ভূমধ্যসাগরে মোতায়েন ৫ মার্কিন সেনা নিহত