মধুপুরে কৃষকদের মাঝে উন্নত জাতের আনারসের চারা বিতরণ

মধুপুরে কৃষকদের মাঝে উন্নত জাতের আনারসের চারা বিতরণ

...

প্রকাশ : ২ বছর আগে

আপডেট : ১ বছর আগে

মধুপুরে কৃষকদের মাঝে উন্নত জাতের আনারসের চারা বিতরণ

মধুপুরে কৃষকদের মাঝে উন্নত জাতের আনারসের চারা বিতরণ

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মধুপুরে কৃষকদের মাঝে নতুন জাতের বিদেশি এমডি-২ সুপার সুইড জাতের আনারসের চারা বিতরণ করা হয়েছে। ৩ জানুয়ারি বুধবার সকালে মধুপুর উপজেলা পরিষদ চত্বরে এ আনারসের বিতরণ করা হয়।২০২৩-২৪ অর্থ বছরের প্রণোদনা কর্মসূচির আওতায় লাল মাটির মধুপুর গড়ে কৃষকদের মাঝে এমডি-২ সুপার সুইড জাতের আনারসের চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলাম সবুজ। উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটি ও মধুপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ছরোয়ার আলম খান আবু, মধুপুর উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন রাসেল, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহরিয়ার আক্তার রিভা, বঙ্গবন্ধু কৃষি পদক প্রাপ্ত কৃষক ছানোয়ার হোসেন প্রমুখ।মধুপুরের লাল মাটি আনারস চাষের জন্য বিখ্যাত। উন্নত ও বিদেশে জাতের রপ্তানিযোগ্য আনারস বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় সংসদ সদস্য কৃষি মন্ত্রী ড আব্দুর রাজ্জাক এমপির সহযোগিতায় বিদেশি জাতের আনারস চাষের জন্য প্রকল্প গ্রহণ করেছে। গত দুই বছর যাবত এ জাতের আনারস চাষের যাত্রা শুরু হয়েছে। প্রকল্পের চলমান কার্যক্রমের আওতায় উন্নত জাতের আনারসের এ চারা বিতরণ করা হয়। 
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

সাঘাটায় গ্রীন ভ্যালী স্কুলের ফলাফল ও গাছের চারা বিতরণ

সাঘাটায় গ্রীন ভ্যালী স্কুলের ফলাফল ও গাছের চারা বিতরণ

নেত্রকোনায় বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ

নেত্রকোনায় বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ

হাজারী গুরের ঐতিহ্য রক্ষায় খেজুর গাছের চারা বিতরণ

হাজারী গুরের ঐতিহ্য রক্ষায় খেজুর গাছের চারা বিতরণ

মন্তব্য করুন