ফরিদপুরে ১৯ দিনব্যাপী জসীম পল্লী মেলার উদ্বোধন

ফরিদপুরে ১৯ দিনব্যাপী জসীম পল্লী মেলার উদ্বোধন

...

প্রকাশ : ২ বছর আগে

আপডেট : ২ বছর আগে

ফরিদপুরে ১৯ দিনব্যাপী জসীম পল্লী মেলার উদ্বোধন

ফরিদপুরে ১৯ দিনব্যাপী জসীম পল্লী মেলার উদ্বোধন

স্টাফ রিপোর্টার, ফরিদপুর: ফরিদপুরে প্রতি বছরের মতো এবারও ১৯ দিনব্যাপী ‘জসীম পল্লী মেলা’র উদ্বোধন করা হয়েছে।২ ফেব্রুয়ারি শুক্রবার বিকেলে বেলুন উড়িয়ে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী বীর বিক্রম, স্থানীয় সংসদ সদস্যবৃন্দ ও কবি পরিবারের সদস্যরা।ফরিদপুর জেলা প্রশাসন ও জসিম ফাউন্ডেশনের উদ্যোগে শহরের অম্বিকাপুরে কবির বাড়ির সামনে কুমার নদের পাড়ে মেলার আয়োজন করা হয়েছে। এই মেলা চলবে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত। এ জন্য কুমার নদের পাড়ের মাঠে দুই শতাধিক স্টল তৈরি করা হয়েছে। যেখানে থাকবে গ্রামীণ মেলার নানা উপকরণের সাথে নিত্য প্রয়োজনীয় নানা পণ্যের সমাহার। এছাড়া সার্কাস ও নাগরদোলাসহ শিশুদের বিভিন্ন রাইড থাকছে।জসীম ফাউন্ডেশনের সভাপতি ও ফরিদপুর জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী বীরবিক্রম, ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য একে আজাদ, ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শাহদাব আকবার চৌধুরী লাবু ও কবিপুত্র খুরশিদ আনোয়ার।এ সময় বক্তরা পল্লীকবির জীবনী নিয়ে আলোচনা করেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

নারায়ণগঞ্জে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন

নারায়ণগঞ্জে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন

বরগুনা আশ্রয়ণ প্রকল্পের গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন উপলক্ষ্যে প্রেস ব্রিফিং

বরগুনা আশ্রয়ণ প্রকল্পের গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন উপলক্ষ্যে প্রেস ব্রিফিং

পিরোজপুরে ৩ দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন

পিরোজপুরে ৩ দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন

বাগেরহাটে কলেজ শিক্ষকদের বেসিক আইসিটি প্রশিক্ষণের উদ্বোধন

বাগেরহাটে কলেজ শিক্ষকদের বেসিক আইসিটি প্রশিক্ষণের উদ্বোধন

বেরোবিতে ইইই বিভাগের মেকানিক্যাল ল্যাব উদ্বোধন

বেরোবিতে ইইই বিভাগের মেকানিক্যাল ল্যাব উদ্বোধন

মন্তব্য করুন