জাপানে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৫

জাপানে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৫

...

প্রকাশ : ২ বছর আগে

আপডেট : ১ বছর আগে

জাপানে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৫

জাপানে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৫

আন্তর্জাতিক ডেস্ক: জাপানে আঘাত হানা ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৫। নতুন বছরের ২০২৪ সালের প্রথম দিনেই আঘাত হানা সিরিজ ভূমিকম্পে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা।২ জানুয়ারি মঙ্গলবার এক জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী কিশিদা বলেন, ভূমিকম্পে ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপ থেকে মৃতদেহ তোলা হচ্ছে এবং অনেকে আটকা পড়েছেন। হাতে খুব বেশি সময় নেই। আমাদের যত তাড়াতাড়ি সম্ভব তাদের উদ্ধার করতে হবে।দেশটির ১ হাজার সেনা সদস্যকে ক্ষতিগ্রস্ত এলাকায় মোতায়েন করা হয়েছে উদ্ধার অভিযান পরিচালনার জন্য। তবে, ভেঙে পড়া রাস্তার কারণে উদ্ধারকাজ বাধাগ্রস্ত হচ্ছে।১ জানুয়ারি সোমবার জাপানের প্রধান দ্বীপ হোনশুতে ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পটি আঘাত হানে। এই ভূমিকম্পের জেরে দেশটিতে সুনামির আশঙ্কাও জাগে। ভূমিকম্পের ১০ মিনিটের মধ্যে ১.২ মিটার (প্রায় ৪ ফুট) উচ্চতার ঢেউ আঘাত হানে ইশিকাওয়ার ওয়াজিমা শহরে।জাপানের আবহাওয়া অফিস জানায়, সোমবার জাপানে ৭ দশমিক ৬ মাত্রার একটি শক্তিশালী কম্পনসহ ১৫৫টি ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে বেশিরভাগ ভূমিকম্পের মাত্রা ছিল ৩ থেকে ৪ মাত্রার বেশি। তা ছাড়া ২ জানুয়ারি মঙ্গলবার ভোরেও দেশটিতে ৬টি শক্তিশালী কম্পন অনুভূত হয়েছে। সূত্র: রয়টার্স
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

হিজবুল্লাহ-ইসরায়েল যুদ্ধবিরতির মেয়াদ বাড়লো

হিজবুল্লাহ-ইসরায়েল যুদ্ধবিরতির মেয়াদ বাড়লো

গাজায় ইসরাইলি বর্বর হামলায় আরও শতাধিক ফিলিস্তিনি নিহত

গাজায় ইসরাইলি বর্বর হামলায় আরও শতাধিক ফিলিস্তিনি নিহত

সু’চির জন্মদিন পালন করায় ২২ জন গ্রেফতার

সু’চির জন্মদিন পালন করায় ২২ জন গ্রেফতার

দার্জিলিংয়ে ট্রেন দুর্ঘটনা: নিহত ১৫, আহত ২৫

দার্জিলিংয়ে ট্রেন দুর্ঘটনা: নিহত ১৫, আহত ২৫

ঢাকা-নবাবগঞ্জ মহাসড়কে নিহত ২, আহত ৪

ঢাকা-নবাবগঞ্জ মহাসড়কে নিহত ২, আহত ৪

শান্তিগঞ্জে চেয়ারম্যানের ছেলেদের উপর্যুপরি ছুরিকাঘাতে যুবক নিহত

শান্তিগঞ্জে চেয়ারম্যানের ছেলেদের উপর্যুপরি ছুরিকাঘাতে যুবক নিহত

শ্রীনগরে জমি নিয়ে প্রতিপক্ষের হামলায় নিহত ১, আহত ৩

শ্রীনগরে জমি নিয়ে প্রতিপক্ষের হামলায় নিহত ১, আহত ৩

মধুপুরে মাহিন্দ্রা-প্রাইভেট সংঘর্ষে নিহত ২, আহত ৯

মধুপুরে মাহিন্দ্রা-প্রাইভেট সংঘর্ষে নিহত ২, আহত ৯

কক্সবাজারে পাহাড় ধসে স্বামী-স্ত্রীর মৃত্যু

কক্সবাজারে পাহাড় ধসে স্বামী-স্ত্রীর মৃত্যু

মন্তব্য করুন