ইউএস-বাংলার এয়ারবাস ৩৩০ এয়ারক্রাফটের পরীক্ষামূলক ফ্লাইট সম্পন্ন
নিজস্ব প্রতিবেদক: ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১০ বছর যাত্রাপথে ৩১ মার্চ রোববার বাংলাদেশের আকাশ পরিবহনে এক যুগান্তকারী ঘটনার স্বাক্ষী হয়ে থাকবে। বাংলাদেশ এভিয়েশনে ইউএস-বাংলা এয়ারলাইন্সে নতুন সংযোজিত ৪৩৬ আসনের বৃহদাকার এয়ারবাস ৩৩০-৩০০ এয়ারক্রাফটের পরীক্ষামূলক ফ্লাইট পরিচালনা করা হয়।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ও ইউএস-বাংলা এয়ারলাইন্সের ২১০ জন কর্মকর্তা ও কর্মচারীকে নিয়ে রোববার বিকাল ৪টায় ঢাকা হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চট্টগ্রামের হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে গমন করে এবং পুনরায় বিকাল ৫টা ৫৫ মিনিটে চট্টগ্রাম থেকে ছেড়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। দ্রুতগতি সম্পন্ন এয়ারবাসটি ঢাকা থেকে চট্টগ্রামে যেতে সময় লেগেছে মাত্র ৩০ মিনিট।
চট্টগ্রাম ও ঢাকায় অবতরণ করার সময় উড়োজাহাজে অবস্থানকারী যাত্রীরা করতালির মাধ্যমে ককপিট ক্রুদের অভিনন্দন জানান।
এয়ারবাস ৩৩০-৩০০ এয়ারক্রাফট দিয়ে খুব শীঘ্রই ইউএস-বাংলার ঢাকা-দুবাই, ঢাকা-কুয়ালালামপুর রুটে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা নিয়েছে। এছাড়া দ্রুততম সময়ে ঢাকা থেকে জেদ্দা রুটে এয়ারবাস ৩৩০-৩০০ দিয়ে ইউএস-বাংলা ফ্লাইট পরিচালনার পরিকল্পনা করছে। আগামী দুই মাসের মধ্যে ইউএস-বাংলার বহরে আরও একটি এয়ারবাস ৩৩০-৩০০ এয়ারক্রাফট যুক্ত হতে চলেছে। বর্তমানে ইউএস-বাংলার বহরে মোট ২৩টি এয়ারক্রাফট রয়েছে।
সংশ্লিষ্ট
নিজস্ব প্রতিবেদক: মালয়েশিয়াপ্রবাসী কর্মীদের কথা বিবেচনা করে ঢাকা-কুয়ালালামপুর রুটে বিশেষ ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আজ ৩১ মে শুক্রবার সন্ধ্যা ৭ টা ১৫ মিনিটে ফ্লাইটটি ঢাকা ছেড়ে যাবে।এক প্রেস বিজ্ঞপ্তিতে বিমানের ব্যবস্থাপক (জনসংযোগ) মো. আল মাসুদ খান বিষয়টি নিশ্চিত করেছেন।বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের চিঠির প্রেক্ষিতে আজ ৩১ মে সন্ধ্যা ৭ টা ১৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা-কুয়ালালামপুর রুটে একটি বিশেষ অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করবে। ফ্লাইটে মোট ২৭১ জন যাত্রী পরিবহন করা হবে।এতে আরও বলা হয়, ফ্লাইটের যাত্রীদের নামের তালিকা, পাসপোর্ট নম্বরসহ প্রয়োজনীয় কাগজপত্র বিমানের মতিঝিল বিক্রয় অফিসে প্রদান করবে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজ (বায়রা)। তালিকা অনুযায়ী নগদ টাকায় ফ্লাইটের টিকিট ক্রয় করতে পারবেন প্রবাসীরা।বিশেষ অতিরিক্ত ফ্লাইটের ভাড়া জনপ্রতি ৭৩ হাজার ৬১৬ টাকা নির্ধারণ করা হয়েছে, যা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে বায়রাকে জানানো হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
নিজস্ব প্রতিবেদক: বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সঙ্গে জাপানের একটি কোম্পানি যৌথভাবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের কাজ করবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফারুক খান।৩০ মে বৃহস্পতিবার তৃতীয় টার্মিনালের কাজের অগ্রগতি পরিদর্শন শেষে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী বলেন, জাপানের সঙ্গে জয়েন্ট ভেঞ্চারে গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের কাজ হবে। জাপান জানিয়েছে, তাদের একটি কোম্পানি এই কাজটি করতে চায়। তবে কে করবে- সেই নামটি এখনো আমাদের জানায়নি। আমি আশা করবো, জয়েন্ট ভেঞ্চার হলে লাগেজ হ্যান্ডেলিং ব্যবস্থা আরও উন্নত হবে।তিনি বলেন, উড়োজাহাজ থেকে নামার সঙ্গে সঙ্গে লাগেজ হাতে চলে আসে না। এটি পৃথিবীর কোথাও হয় না। আমাদেরও সমস্যা ছিল, তা উন্নত করেছি। প্রথমটা লাগেজ পেতে ১৫ মিনিট লাগছে। সর্বশেষটা ৪০ মিনিটে পাওয়া যাচ্ছে। এজন্য বেশকিছু নতুন ইকুইপমেন্ট আনা হয়েছে। আরও আনা হচ্ছে।অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে আরও উপস্থিত ছিলেন, বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোকাম্মেল হোসেন, বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেডের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. জাহিদুল ইসলাম ভূঞা, বেবিচকের সদস্য পরিচালনা ও পরিকল্পনা এয়ার কমডোর এ এফ এম আতিকুজ্জামান, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম প্রমুখ।
নিজস্ব প্রতিবেদক: বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেডের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. জাহিদুল ইসলাম ভূঞার সঙ্গে ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিমান কেন্দ্রিক বিভিন্ন ইউনিয়ন / অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।৩০ মে বৃহস্পতিবার বিমানের প্রধান কার্যালয় বলাকায় এ সভা অনুষ্ঠিত হয়।সভায় বিমানের পরিচালক, মহাব্যবস্থাপক ও ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ইউনিয়ন / অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।এসময় বিভিন্ন পরিদফতরের কর্মকর্তাগণ স্ব স্ব পরিদফতরের কার্যক্রম ও বর্তমান অবস্থা উপস্থাপন করেন।এমডি উপস্থিত কর্মকর্তাদেরকে নিজ নিজ জায়গা থেকে সর্বোচ্চ দায়িত্ববোধ ও কর্মনিষ্ঠা নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উন্নয়নে কাজ করার জন্য নির্দেশনা প্রদান করেন। মো. জাহিদুল ইসলাম ভূঞা গত ২৯ মে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে যোগদান করেন। প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এমপির একান্ত সচিব হিসেবে গত সাড়ে ৫ বছর প্রধানমন্ত্রীর কার্যালয়ে কর্মরত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক: বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হলেন মো. জাহিদুল ইসলাম ভূঞা৷ তিনি বর্তমানে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টার একান্ত সচিব হিসেবে কর্মরত আছেন৷তিনি বর্তমান এমডি শফিউল আাজিমের স্থলাভিষিক্ত হবেন৷ যিনি সদ্য নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব হিসেবে পদোন্নতি পেয়েছেন৷জাহিদুল ইসলাম ভূঞা বিসিএস (প্রশাসন) ১৮তম ব্যাচের কর্মকর্তা। মাঠ প্রশাসনের বিভিন্ন পদে দায়িত্ব পালনের পর মো: জাহিদুল ইসলাম ভূঞা শিল্প মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ দূতাবাস, সিউলে প্রথম সচিব (শ্রম) হিসেবে দায়িত্ব পালন করেছেন।সর্বশেষ প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এমপির একান্ত সচিব হিসেবে গত সাড়ে ৫ বছর নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন।

মন্তব্য করুন