আগুন সন্ত্রাসীদের বিচার হলেই নাশকতা কমবে: হানিফ

আগুন সন্ত্রাসীদের বিচার হলেই নাশকতা কমবে: হানিফ

...

প্রকাশ : ২ বছর আগে

আপডেট : ১ বছর আগে

আগুন সন্ত্রাসীদের বিচার হলেই নাশকতা কমবে: হানিফ

আগুন সন্ত্রাসীদের বিচার হলেই নাশকতা কমবে: হানিফ

কুষ্টিয়া প্রতিনিধি: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মাহবুবউল আলম হানিফ বলেছেন, যারা ইতোপূর্বে আগুন দিয়ে পুলিশসহ মানুষ পুড়িয়ে হত্যা করেছে, যারা প্রধান বিচারপতির বাড়িতে হামলা করেছে, হরতাল অবরোধের নামে বাস, ট্রেন ও ট্রাকে আগুন দিয়েছে। সেই সব প্রকৃত সন্ত্রাসীদের শাস্তি হলেই দেশে আগামীতে এ ধরনের ঘটনা কমে আসবে।  ১২ ফেব্রুয়ারি সোমবার সকালে কুষ্টিয়া সরকারি কলেজের আয়োজনে কুষ্টিয়া সদর আসনে তৃতীয়বারের মতন সংসদ সদস্য হওয়ায় মাহবুবউল আলম হানিফকে সংবর্ধনা জানানো হয়। সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।হানিফ বলেন, নির্বাচনের পরে আওয়ামী লীগকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ে দলকে ঢেলে সাজানোসহ কোথাও কোন বিরোধ থাকলে তা সমাধানের কর্মসূচি চলছে। আর ২০১২ সাল থেকে বিএনপি বছরে দুই বার করে সরকার পতনের কর্মসূচি দিয়ে আসছে।বিএনপি নেতাদের মুক্তির বিষয়ে তিনি বলেন, কে মুক্তি পাবে আর কে পাবে না, সেটা একমাত্র আদালতের উপর নির্ভর করে। তবে আমরা প্রত্যাশা করি, কেউ যেন অপরাধ না করে সাজা না পায়, আবার কেউ যেন অপরাধ করে পার না পায়।সংবর্ধনা অনুষ্ঠান শেষে একই মঞ্চে কলেজে একাদশ ও অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ, বার্ষিক ক্রীড়া ও সাহিত্য-সংস্কৃতি প্রতিযোগীতা ২০২৪ এর পুরস্কার বিতরণী এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শিশির কুমার রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাহবুবউল আলম হানিফ এমপি।বিশেষ অতিথি ছিলেন হানিফপত্নী ও কুষ্টিয়া লালন শাহ বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান ফৌজিয়া আলম ও কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা।এ সময় জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক রাশেদুল ইসলাম বিপ্লবসহ কলেজের শিক্ষক এবং ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

আমাদের পথের বাধা বর্ণচোরা বিএনপি : ওবায়দুল কাদের

আমাদের পথের বাধা বর্ণচোরা বিএনপি : ওবায়দুল কাদের

আজ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী

আজ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী

আমরা রাজনীতি করি মানুষের জন্য: ওবায়দুল কাদের

আমরা রাজনীতি করি মানুষের জন্য: ওবায়দুল কাদের

খালেদা জিয়া সিসিইউতে ভর্তি

খালেদা জিয়া সিসিইউতে ভর্তি

হাওয়া ভবন ছিলো দুর্নীতির স্বর্গরাজ্য: হানিফ

হাওয়া ভবন ছিলো দুর্নীতির স্বর্গরাজ্য: হানিফ

বাংলা সাহিত্যের সর্বক্ষেত্রেই কবিগুরু ভূমিকা রেখেছেন: হানিফ

বাংলা সাহিত্যের সর্বক্ষেত্রেই কবিগুরু ভূমিকা রেখেছেন: হানিফ

বাংলা সাহিত্যের সর্বক্ষেত্রেই কবিগুরু ভূমিকা রেখেছেন: হানিফ

বাংলা সাহিত্যের সর্বক্ষেত্রেই কবিগুরু ভূমিকা রেখেছেন: হানিফ

জনসমর্থন নেই বলে বিএনপি নির্বাচন থেকে দূরে: হানিফ

জনসমর্থন নেই বলে বিএনপি নির্বাচন থেকে দূরে: হানিফ

বিএনপি মাজা ভাঙ্গা দল: হানিফ

বিএনপি মাজা ভাঙ্গা দল: হানিফ

মন্তব্য করুন