সৈয়দপুর সাংগঠনিক জেলা বিএনপির লিফলেট বিতরণ
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুর সাংগঠনিক জেলা বিএনপির উদ্যোগে শহরে লিফলেট বিতরণ করা হয়েছে। ১৭ ফেব্রুয়ারি শনিবার লিফলেট বিতরণ করেন দলটির নেতাকর্মীরা।
ওই লিফলেটে লেখা ছিল, ডামি নির্বাচনে ডামি সরকারের আমলে দ্রব্যমূল্য বৃদ্ধি, খুন, ধর্ষণ, গ্যাস ও জ্বালানি সংকট সমস্যার প্রতিবাদ। গণতন্ত্র ও মানবাধিকার, ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার পাশাপাশি মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার আহবান জানানো হয়েছে লিফলেটের মাধ্যমে।
লিফলেট বিতরণে অংশ নেয় সৈয়দপুর সাংগঠনিক জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহীন আকতার, জেলা বিএনপির সহ-সভাপতি শফিকুল ইসলাম জনি, সাবেক ছাত্রনেতা সদস্য জেলা বিএনপি শওকত হায়াত শাহ,জেলা বিএনপির প্রচার সম্পাদক আবু সরকার।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কামরুল হাসান কার্জন, জেলা যুবদলের যুগ্ম-আহবায়ক জাকির হোসেন মেনন, যুগ্ম-আহবায়ক খালিদ হাবিব, জেলা ছাত্রদলের সভাপতি হোসাইন মোহাম্মদ আরমান, সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম রাব্বি, সহ-সভাপতি ইমরান আনসারিসহ অঙ্গসংগঠনের নেতাকর্মী।
সংশ্লিষ্ট
ঠাকুরগাঁও প্রতিনিধি: বরাবরের মতো ঠাকুরগাঁও বড়মাঠে ঈদুল আজহার নামাজ আদায় করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নামাজ আদায়ের পরে তিনি দলীয় নেতাকর্মী, শুভ্যানুধ্যায়ী ও জনসাধারণের সাথে কোলাকুলির মাধ্যমে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে কথা বলেন।এ সময় দেশবাসীকে নিজের ও দলীয় প্রধান বেগম খালেদা জিয়া ও তারেক জিয়ার পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা জানান মির্জা ফখরুল।‘মিয়ানমার সীমান্ত প্রসঙ্গে বিএনপি গুজব ছড়াচ্ছে, মিথ্যে বলছে’- ওবায়দুল কাদেরের এ উক্তি প্রসঙ্গে তিনি বলেন, এই অবৈধ জনধিকৃত সরকারের যে কোন প্রশ্নের উত্তর দিতে আমার রুচিতে বাঁধে। তারা এখনও বুঝতে সক্ষম হননি, জনসাধারণ তাদেরকে ঘৃণা ও অবিশ্বাস করে।বিএনপি মহাসচিব ওবায়দুল কাদেরের উদ্দেশ্যে পাল্টা প্রশ্ন ছোঁড়েন। তিনি বলেন, যদি বিএনপি সেন্টমার্টিন প্রশ্নে গুজবই ছড়াবে তাহলে, টেকনাফ থেকে সেন্টমার্টিনে সমস্ত জাহাজ চলাচল বন্ধ কেন? খাদ্য যেতে পারছে না কেন? অধিবাসিরা নিরাপত্তায়হীনতায় ভুগছে কেন? কেন সেনাবাহিনী ও বিজিবি প্রধান ঘন ঘন এ অঞ্চল সফর করছেন। কেন মিয়ানমারের ছোঁড়া গুলি এসে পড়ছে বাংলাদেশের অভ্যন্তরে।বিএনপির এই শীর্ষনেতা জানান, সঙ্গত কারণেই আমরা উদ্বিগ্ন।প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের নির্বাচনের পর থেকে রাজনৈতিক দলগুলোর মধ্যে জমাট বাঁধা বিরোধ নিরসনে সংলাপের উদ্যোগ প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, প্রধান নির্বাচন কমিশনার যদি সঠিক নির্বাচন দেয়ার ব্যর্থতার দায় স্বীকার করে নিজ পদ থেকে পদত্যাগ করে এ আহবান জানাতেন, তাহলে তিনি নিজে সম্মানিত হতেন এবং সবার কাছে তার বক্তব্য গ্রহণযোগ্যাতা পেতো। কিন্তু তার নির্বাচন পরিচালনার ব্যর্থতায় দেশ ও জনসাধারণের ঘাড়ের উপর আবার যে আওয়ামী দুঃশাসন চাপিয়ে বসেছে, এ অবস্থায় কার সাথে সংলাপ?‘বিএনপি কখনই দেশের কল্যাণের সার্থে সংলাপ সমঝোতার বিরুদ্ধে নয়’ উল্লেখ করে তিনি বলেন, বর্তমান অবৈধ সরকার পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ সরকার গঠন করা হলেই কেবল সংলাপ ও বিরোধ নিষ্পত্তির উদ্যোগ ফলপ্রসু হবে।এ সময় বিএনপি নেতা মির্জা ফয়সাল আমীনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ঠাকুরগাঁও প্রতিনিধি: মিয়ানমার ইস্যুতে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের সার্বভৌমত্ব লংঘন হচ্ছে, সার্বভৌমত্বের উপর আঘাত আসছে, আর সরকার বলছে, আমরা দেখছি। এমনকি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এই ম্যাসেজটি দেবার জন্য তাদের (সরকার) কোনো স্ট্যাটমেন্ট পর্যন্ত নেই। তিনি সরকারের এ ভূমিকার সমালোচনা করে অবিলম্বে তাদের পদত্যাগ দাবি করেছেন।বিএনপি মহাসচিব বলেন, এ সরকারের জনগণের কোনো ম্যান্ডেট নেই। বিদেশি সাহায্যের উপরই তারা টিকে আছে। তাই তাদের পক্ষে সোচ্চার ভূমিকা আশা করা যায় না।১৬ জুন রোববার দুপুরে ঠাকুরগাঁওয়ের তাঁতিপাড়ার নিজ বাসভবনে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।মির্জা ফখরুল এবারের আসন্ন ঈদুল আজহা প্রশ্নে বলেন, কোরবানির পশুর হাটে মানুষের ভীড় নেই, দ্রব্যমূল্য মানুষের নাগালের বাইরে। কারণ এই সরকার দেশের সম্পদ লুট করে বাইরে পাচার করে দিয়েছে। ব্যাংক ও দেশের রিজার্ভ প্রায় শূন্য। তাই সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা একদম কমে গেছে। এটা কেবল বিএনপি বলছে, দেশের প্রখ্যাত অর্থনীতিবিদরাও এমন কথা বলে যাচ্ছেন।এ সময় মির্জা ফয়সাল আমীন, শরিফুল ইসলাম, পয়গাম আলীসহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক: বিএনপির চার মহানগর কমিটির পাশাপাশি যুবদলের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। ১৩ জুন বৃহস্পতিবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। এছাড়া, চট্টগ্রাম ও বরিশাল মহানগর বিএনপির আহবায়ক কমিটিও বিলুপ্ত করা হয়েছে।পাশপাশি, সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু এবং সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না’র নেতৃত্বাধীন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত করা হয়েছে।বিলুপ্ত কমিটিগুলোর স্থানে নতুন কমিটি শিগগির ঘোষণা করা হবে বলেও উল্লেখ করা হয়েছে।
নোয়াখালী প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দেশব্যাপী ৮২টি সাংগঠনিক ইউনিটে চলমান কর্মসূচির অংশ হিসেবে নোয়াখালীতে বিএনপির কারানির্যাতিত ও আহত নেতাকর্মীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। ১ জুন শনিবার বিকেলে জেলা শহর মাইজদীর রশিদ কলোনীতে দলীয় অস্থায়ী কার্যালয়ে এ কর্মসূচি পালন করা হয়। জেলা যুবদল এই সংবর্ধনা ও সাংগঠনিক মতবিনিময় সভার আয়োজন করে। যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাধারণ সম্পাদক ও নোয়াখালী জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমনের সভাপতিত্বে জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খানের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশারফ হোসেন দীপ্তি, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ। এ সময় আরও উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক কফিল উদ্দিন ভূইয়া, জলবায়ু বিষয়ক সম্পাদক মিজানুর রহমান শিশির, সহ-সমাজকল্যাণ সম্পাদক সৈয়দ মাহমুদ, সদস্য সোহেল আলম ও হেদায়েত হোসেন ভুঁইয়া প্রমখূ। এ দিকে তার পূর্বে জেলা শহরে আসার পথে আমন্ত্রিত নেতারা স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বেগমগঞ্জ উপজেলায় বৃক্ষরোপণ করেন। পরে বিগত আন্দোল- সংগ্রামে আহত বেগমগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব মহিউদ্দিন রাজু, বেগমগঞ্জ পৌর যুবদলের সাবেক আহ্বায়ক জাহের আলম লিটন ও নোয়াখালী শহর যুবদলের আহ্বায়ক আরিফের পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তাদের সান্ত্বনা ও উপহার সামগ্রী প্রদান করেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

মন্তব্য করুন