কারামুক্ত মির্জা ফখরুল-আমীর খসরু

কারামুক্ত মির্জা ফখরুল-আমীর খসরু

...

প্রকাশ : ২ বছর আগে

আপডেট : ১ বছর আগে

কারামুক্ত মির্জা ফখরুল-আমীর খসরু

কারামুক্ত মির্জা ফখরুল-আমীর খসরু

নিজস্ব প্রতিবেদক: জামিনে কারামুক্ত হলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ১৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেল ৩টা ৪০ মিনিটে তারা কারামুক্ত হন।ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষ জানান, বিকাল বিকেল ৩টা ৪০ মিনিটে দিকে মির্জা ফখরুল ফখরুল ও আমীর খসরু কারাগারের মূল ফটক থেকে বেরিয়ে যান। তারা দু’জনই কারাগার থেকে জামিনে মুক্ত হলেন।এর আগে, প্রধান বিচারপতির বাসভবনে হামলার মামলায় বুধবার মির্জা ফখরুল ও আমীর খসরুকে জামিন দেন মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ফয়সল আতিক বিন কাদের। এই মামলার জামিনের আগে আরও ১০টি মামলায় তাদের জামিন হয়েছে। গ্রেফতার দেখানো সবকটি মামলায় তাদের জামিন হওয়ায় তারা কারামুক্তি পেলেন।উল্লেখ্য, গত ২৮ অক্টোবর রাজধানীতে বিএনপির মহাসমাবেশ ঘিরে সহিংসতা হলে ২৯ অক্টোবর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গুলশানের বাসভবন থেকে গ্রেফতার করে ডিবি পুলিশ।এছাড়া গত ২ নভেম্বর দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকেও গুলশানের বাসা গ্রেফতার করা হয়।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

আমাদের পথের বাধা বর্ণচোরা বিএনপি : ওবায়দুল কাদের

আমাদের পথের বাধা বর্ণচোরা বিএনপি : ওবায়দুল কাদের

আজ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী

আজ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী

আমরা রাজনীতি করি মানুষের জন্য: ওবায়দুল কাদের

আমরা রাজনীতি করি মানুষের জন্য: ওবায়দুল কাদের

খালেদা জিয়া সিসিইউতে ভর্তি

খালেদা জিয়া সিসিইউতে ভর্তি

আমাদের পথের বাধা বর্ণচোরা বিএনপি : ওবায়দুল কাদের

আমাদের পথের বাধা বর্ণচোরা বিএনপি : ওবায়দুল কাদের

পাবনায় সময় টিভির প্রতিনিধির বাড়িতে বিএনপির হামলা

পাবনায় সময় টিভির প্রতিনিধির বাড়িতে বিএনপির হামলা

সঙ্গত কারণেই সেন্টমার্টিন নিয়ে আমরা উদ্বিগ্ন: মির্জা ফখরুল

সঙ্গত কারণেই সেন্টমার্টিন নিয়ে আমরা উদ্বিগ্ন: মির্জা ফখরুল

সঙ্গত কারণেই সেন্টমার্টিন নিয়ে আমরা উদ্বিগ্ন: মির্জা ফখরুল

সঙ্গত কারণেই সেন্টমার্টিন নিয়ে আমরা উদ্বিগ্ন: মির্জা ফখরুল

মিয়ানমার ইস্যুতে সরকারের নিরব ভূমিকা সার্বভৌমত্বের জন্য হুমকি: মির্জা ফখরুল

মিয়ানমার ইস্যুতে সরকারের নিরব ভূমিকা সার্বভৌমত্বের জন্য হুমকি: মির্জা ফখরুল

মন্তব্য করুন