বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় সংসদীয় কূটনীতি কার্যকর হাতিয়ার: স্পিকার

বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় সংসদীয় কূটনীতি কার্যকর হাতিয়ার: স্পিকার

...

প্রকাশ : ১ বছর আগে

আপডেট : ১ বছর আগে

বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় সংসদীয় কূটনীতি কার্যকর হাতিয়ার: স্পিকার

বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় সংসদীয় কূটনীতি কার্যকর হাতিয়ার: স্পিকার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বর্তমান বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলায় সংসদীয় কুটনীতি সহায়ক ভূমিকা পালন করতে পারে। যেসব সমস্যা সারা বিশ্বের মানুষের জীবনকে প্রভাবিত করে, সংসদীয় কুটনীতি সেগুলো সমাধানে কাজ করতে পারে। বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় সংসদীয় কূটনীতি কার্যকর হাতিয়ার।১৬ মে বৃহস্পতিবার সুইজারল্যান্ডের জেনেভাতে অনুষ্ঠেয় ‘ফার্স্ট মিটিং অফ দি প্রিপারেটরী কমিটি ফর দি সিক্সথ ওয়ার্ল্ড  কনফারেন্স অফ স্পিকার্স অফ পার্লামেন্ট (২০২৫)’  শীর্ষক কনফারেন্সে বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের প্রেসিডেন্ট ড. টুলিয়া অ্যকশন, সেক্রেটারি জেনারেল মার্টিন চুংগং, অ্যাঙ্গোলা, কানাডা ও জাম্বিয়ার ন্যাশনাল অ্যাসেম্বলির স্পিকার, কাতারের সূরা কাউন্সিলের ডেপুটি স্পিকার, আলজেরিয়ার ন্যাশনাল অ্যাসেম্বলির প্রেসিডেন্টসহ বিভিন্ন দেশের স্পিকাররা এ কনফারেন্সে উপস্থিত ছিলেন।ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, ওয়ার্ল্ড  কনফারেন্স অফ স্পিকার্স অফ পার্লামেন্ট বর্তমান প্রেক্ষাপটে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইভেন্ট। এই ইভেন্টে বিভিন্ন দেশের পার্লামেন্টের স্পিকাররা প্রতি পাঁচ বছর পরপর একত্রিত হয়ে সমসাময়িক বৈশ্বিক সমস্যা নিয়ে আলোচনা করেন। আলোচনা ও সহযোগিতার মাধ্যমে স্পিকাররা উদীয়মান চ্যালেঞ্জের উদ্ভাবনী সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।স্পিকার বলেন, পার্লামেন্টের স্পিকারদের বৈশ্বিক কনফারেন্স বিশ্বের প্রতিটি মানুষের আকাঙ্ক্ষার সাথে অনুরণিত হবে।তিনি বলেন, দারিদ্র্য, অসমতা, ধনী-গরীব বৈষম্য, অভিবাসন সমস্যা, অর্থনৈতিক মন্দা ইত্যাদি বর্তমান সময়ে খুবই প্রাসঙ্গিক। আসন্ন স্পিকারদের সম্মেলনে এসকল প্রাসঙ্গিক বিষয়ে এজেন্ডা রাখতে হবে যেন এই চ্যালেঞ্জগুলো মোকাবেলায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করা যায়।এসময় জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব এম. এ কামাল বিল্লাহ ও যুগ্মসচিব মো: এনামুল হক উপস্থিত ছিলেন।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

আজ হাসিনা-মোদী বৈঠক

আজ হাসিনা-মোদী বৈঠক

রাষ্ট্রীয় সফরে নয়াদিল্লি পৌঁছেছেন প্রধানমন্ত্রী

রাষ্ট্রীয় সফরে নয়াদিল্লি পৌঁছেছেন প্রধানমন্ত্রী

আজ দেশের যেসব জায়গায় পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা

আজ দেশের যেসব জায়গায় পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা

নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

স্পিকারের সাথে সুইডেনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

স্পিকারের সাথে সুইডেনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বর্তমান সরকারের সময়ে সংবাদপত্রের পথচলা সহজ হয়েছে: স্পিকার

বর্তমান সরকারের সময়ে সংবাদপত্রের পথচলা সহজ হয়েছে: স্পিকার

বর্তমান সরকারের সময়ে সংবাদপত্রের পথচলা সহজ হয়েছে: স্পিকার

বর্তমান সরকারের সময়ে সংবাদপত্রের পথচলা সহজ হয়েছে: স্পিকার

স্পিকারের সাথে বাংলাদেশে নিযুক্ত কোরিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

স্পিকারের সাথে বাংলাদেশে নিযুক্ত কোরিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

দক্ষ মানব সম্পদ তৈরিতে ইউসেপ বাংলাদেশ কাজ করে যাচ্ছে: স্পিকার

দক্ষ মানব সম্পদ তৈরিতে ইউসেপ বাংলাদেশ কাজ করে যাচ্ছে: স্পিকার

মন্তব্য করুন