ফুটপাত দখলমুক্ত করতে সিসিকের অভিযান, জরিমানা আদায়

ফুটপাত দখলমুক্ত করতে সিসিকের অভিযান, জরিমানা আদায়

...

প্রকাশ : ২ বছর আগে

আপডেট : ১ বছর আগে

ফুটপাত দখলমুক্ত করতে সিসিকের অভিযান, জরিমানা আদায়

ফুটপাত দখলমুক্ত করতে সিসিকের অভিযান, জরিমানা আদায়

সিলেট প্রতিনিধি: ফুটপাত ও পাবলিক টয়লেট দখল করে অবৈধভাবে ব্যবসা করায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক)।১৯ মার্চ মঙ্গলবার প্রধান রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান খাঁন ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিয়া সুলতানার নেতৃত্বে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে উচ্ছেদ ও জরিমানা করা হয়।সিসিক সূত্রে জানা যায়, লালাদিঘির পাড়স্থ ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের নির্ধারিত জায়গায় পুনর্বাসনের পর থেকে কঠোর ফুটপাত দখলমুক্ত করতে কঠোর অভিযানে পরিচালনা করছে সিলেট সিটি কর্পোরেশন। তার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার নগরীর জিন্দাবাজার, চৌহাট্টা, বন্দর, জেলরোডসহ আশেপাশের এলাকায় ফুটপাত ও পাবলিক টয়লেট দখল করে যারা অবৈধভাবে ব্যবসা করে আসছে, এমন ভ্রাম্যমাণ অবৈধ ব্যবসায়ীদের উচ্ছেদ ও জরিমানা করা হয়।এসময় বিভিন্ন দোকান মালিককে মোট নগদ ৩১ হাজার ৫ শ টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং ফুটপাত দখল করে থাকা বিভিন্ন দোকান উচ্ছেদ করা হয়েছে।সিলেট মহানগর পুলিশের অভিযানিক দল ও সিটি কর্পোরেশনের কর্মকর্তাবৃন্দ অভিযানে অংশগ্রহণ করেন।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

রাসিক মেয়রের ঈদ শুভেচ্ছা বিনিময়

রাসিক মেয়রের ঈদ শুভেচ্ছা বিনিময়

ঈদের পরদিনই পরিচ্ছন্ন শহর পাবে নগরবাসী: রাসিক মেয়র

ঈদের পরদিনই পরিচ্ছন্ন শহর পাবে নগরবাসী: রাসিক মেয়র

কোরবানির বর্জ্য অপসারণ বিষয়ে রাসিক মেয়রের মতবিনিময় সভা

কোরবানির বর্জ্য অপসারণ বিষয়ে রাসিক মেয়রের মতবিনিময় সভা

৬০০ টাকা ‘ধরা খেয়ে’ প্রতারণায় নেমে হাতিয়ে নেন লাখ টাকা

৬০০ টাকা ‘ধরা খেয়ে’ প্রতারণায় নেমে হাতিয়ে নেন লাখ টাকা

বাধারমুখে স্থগিত পানি উন্নয়ন বোর্ডের উচ্ছেদ অভিযান

বাধারমুখে স্থগিত পানি উন্নয়ন বোর্ডের উচ্ছেদ অভিযান

সিলেট সিটির বর্ধিত গৃহকর বাতিল করলেন মেয়র

সিলেট সিটির বর্ধিত গৃহকর বাতিল করলেন মেয়র

আমতলীতে ২৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

আমতলীতে ২৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

রংপুরে অবৈধ ইটভাটা উচ্ছেদ

রংপুরে অবৈধ ইটভাটা উচ্ছেদ

রংপুরে অবৈধ ইটভাটা উচ্ছেদ

রংপুরে অবৈধ ইটভাটা উচ্ছেদ

মন্তব্য করুন