দ্বিতীয় কর্মদিবসেই নগরীর পরিচ্ছন্নতা অভিযানে সিসিক মেয়র

দ্বিতীয় কর্মদিবসেই নগরীর পরিচ্ছন্নতা অভিযানে সিসিক মেয়র

...

প্রকাশ : ২ বছর আগে

আপডেট : ২ বছর আগে

দ্বিতীয় কর্মদিবসেই নগরীর পরিচ্ছন্নতা অভিযানে সিসিক মেয়র

দ্বিতীয় কর্মদিবসেই নগরীর পরিচ্ছন্নতা অভিযানে সিসিক মেয়র

সিলেট প্রতিনিধি: দায়িত্ব নেওয়ার দ্বিতীয় দিনেই নগরীতে পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছেন সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। ৯ নভেম্বর বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টার দিকে তিনি নগরের দরগা গেইট এলাকা থেকে পরিচ্ছন্নতা অভিযান শুরু করেন। এ সময় নবনির্বাচিত কাউন্সিলরদের নিয়ে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রচারণা চালান তিনি।স্থানীয় ব্যবসায়ী, এলাকাবাসী ও পথচারীদের নির্দিষ্ট স্থানে ময়লা আবর্জনা ফেলতে উদ্বুদ্ধ করেন মেয়র, পাশাপাশি পরিচ্ছন্নতার গুরুত্ব সবার কাছে তুলে ধরেন। এরপর সিসিক কর্মীদের নিয়ে দরগাগেইট এলাকার আবর্জনা পরিষ্কার করা হয়। এসময় উপস্থিত ছিলেন সিসিকের নবনির্বাচিত কাউন্সিলর এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ ।কাউন্সিলরদের মধ্যে উপস্থিত ছিলেন তৌফিকুল হাদি, একেএ লায়েক, জগদীশ চন্দ্র দাস, আব্দুর রকিব বাবলু, শান্তনু দত্ত শন্তু, আব্দুল মুহিত জাবেদ, এবিএম জিল্লুর রহমান, আব্দুর রকিব তুহিন, আব্দুল জলিল নজরুল, মাজহারুল ইসলাম শাকিল, রকিব খান, মো. রুহেল আহমদ, দেলোয়ার হোসেন, মো. জয়নাল আবেদীন, আলতাফ হোসেন সুমন, ফখরুল আলম, মতিউর রহমান। সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলরদের মধ্যে সেখানে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট সালমা সুলতানা ও নার্গিস সুলতানা।এছাড়াও উপস্থিত ছিলেন প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. শামছুল হক, মো. আলী আকবর, মো. রুহুল আলম, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম, পরিচ্ছন্ন কর্মকর্তা হানিফুর রহমান ও নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) জয়দেব বিশ্বাস।এ সময় মেয়র আনোয়ারুজ্জামান সাংবাদিকদের বলেন, সিলেটবাসী যথেষ্ট স্মার্ট। একটি স্বাস্থ্যকর বাসযোগ্য পর্যটন নগরের জন্য পরিচ্ছন্নতার গুরুত্ব সম্পর্কে সবাই অবগত। তারা আমাদের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।তিনি আরও বলেন, ক্ষমতা গ্রহণের দ্বিতীয় দিনেই নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের লক্ষ্যে কাউন্সিলর ও সিসিক কর্মকর্তাদদের নিয়ে কাজ শুরু করেছি। ইনশাল্লাহ, সবার সহযোগিতায় একটি গ্রিন, ক্লিন ও পরিচ্ছন্ন মহানগরী গড়ে তুলতে সক্ষম হবো। 
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

সিসিকের উচ্ছেদ অভিযান চলমান, মালামাল জব্দ

সিসিকের উচ্ছেদ অভিযান চলমান, মালামাল জব্দ

প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানালেন সিসিক মেয়র

প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানালেন সিসিক মেয়র

প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানালেন সিসিক মেয়র

প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানালেন সিসিক মেয়র

সিলেট সিটি করপোরেশনের সকল সমস্যা দূর হবে: প্রবাসী কল্যাণমন্ত্রী

সিলেট সিটি করপোরেশনের সকল সমস্যা দূর হবে: প্রবাসী কল্যাণমন্ত্রী

সিলেট সিটি করপোরেশনের সকল সমস্যা দূর হবে: প্রবাসী কল্যাণমন্ত্রী

সিলেট সিটি করপোরেশনের সকল সমস্যা দূর হবে: প্রবাসী কল্যাণমন্ত্রী

মন্তব্য করুন