প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ: অভিমান ভেঙে ফিরছেন তামিম

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ: অভিমান ভেঙে ফিরছেন তামিম

...

প্রকাশ : ২ বছর আগে

আপডেট : ১ বছর আগে

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ: অভিমান ভেঙে ফিরছেন তামিম

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ: অভিমান ভেঙে ফিরছেন তামিম

স্পোর্টস ডেস্ক: অভিমান ভেঙে ফের আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল খান। ৭ জুলাই শুক্রবার বিকেলে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ শেষে নিজের সেই অভিমান ভেঙে আবার মাঠে ফেরার ঘোষণা দিয়েছেন তিনি।গণভবন থেকে বের হওয়ার পর তামিম বলেন, আজ দুপুরে আমাকে মাননীয় প্রধানমন্ত্রী তার বাসায় দাওয়াত করেছিলেন। উনার সঙ্গে অনেক্ষণ আমরা আলোচনা করেছি। উনি আমাকে নির্দেশ দিয়েছেন খেলায় ফিরে আসতে। আমি আমার রিটায়ারমেন্ট এই মুহূর্তে তুলে নিচ্ছি। কারণ আমি সবাইকে না বলতে পারি কিন্তু দেশের সবচেয়ে বড় ব্যক্তিকে না বলা আমার পক্ষে অসম্ভব। তাতে অবশ্যই পাপন ভাই ও মাশরাফি ভাইয়ের বড় ভূমিকা ছিল। মাশরাফি ভাই আমাকে ডেকে নিয়েছেন। পাপন ভাই সঙ্গে ছিলেন। প্রধানমন্ত্রী আমাকে দেড়মাসের জন্য একটা ছুটিও দিয়েছেন।আপাতত তামিম দেড় মাসের ছুটিতে থাকবেন। মাঠে ফিরবেন এশিয়া কাপে।এর আগে, অভিমান করে আচমকাই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে দিয়েছিলেন তামিম। ৬ জুলাই বৃহস্পতিবার চট্টগ্রামের একটি হোটেলে ঘটা করে সংবাদ সম্মেলন আয়োজন করে জাতীয় দল থেকে অবসরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন টাইগার ওয়ানডে দলের এই অধিনায়ক। এর আগে, ২০২২ সালের ১৬ জুলাই সামাজিক যোগাযোগমাধ্যমে হঠাৎ করেই টি-টোয়েন্টি ক্রিকেট ছাড়ার সিদ্ধান্ত জানিয়েছিলেন তামিম। এরপর থেকে শুধু টেস্ট আর ওয়ানডেই বাঁহাতি এই ওপেনারকে ২২ গজে দেখা গেছে।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস রচনা করল আফগানিস্তান

অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস রচনা করল আফগানিস্তান

অস্ট্রেলিয়ার কাছে তুলোধুনো হলো বাংলাদেশ

অস্ট্রেলিয়ার কাছে তুলোধুনো হলো বাংলাদেশ

অস্ট্রেলিয়াকে ১৪১ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ

অস্ট্রেলিয়াকে ১৪১ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের সূচি

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের সূচি

অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস রচনা করল আফগানিস্তান

অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস রচনা করল আফগানিস্তান

অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস রচনা করল আফগানিস্তান

অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস রচনা করল আফগানিস্তান

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের সূচি

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের সূচি

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের সূচি

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের সূচি

নেপালকে তাড়িয়ে সুপার এইটে বাংলাদেশ

নেপালকে তাড়িয়ে সুপার এইটে বাংলাদেশ

মন্তব্য করুন