সন্ত্রাসীদের গুলিতে রোহিঙ্গা ক্যাম্পে নিহত ৩, আহত ৩

সন্ত্রাসীদের গুলিতে রোহিঙ্গা ক্যাম্পে নিহত ৩, আহত ৩

...

প্রকাশ : ১ বছর আগে

আপডেট : ১ বছর আগে

সন্ত্রাসীদের গুলিতে রোহিঙ্গা ক্যাম্পে নিহত ৩, আহত ৩

সন্ত্রাসীদের গুলিতে রোহিঙ্গা ক্যাম্পে নিহত ৩, আহত ৩

কক্সবাজার প্রতিনিধি: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে তিনজন রোহিঙ্গা নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন।১০ জুন সোমবার ভোররাতে উখিয়ার ৪ নম্বর (এক্সটেনশন) রোহিঙ্গা ক্যাম্পের এফ ব্লকে এ ঘটনা ঘটে।নিহতরা হলেন- ওই ক্যাম্পের এফ ব্লকের জাফর আহম্মদের ছেলে মো. ইলিয়াছ (৩১), মৃত আব্দুর রকিমের ছেলে মো. ইছহাক (৫৪) ও ক্যাম্প-৩-এর ই ব্লকের মো. ইসমাইলের ছেলে ফিরোজ খাঁন (১৮)।এ ঘটনায় আহতরা হলেন- এফ ব্লকের হাছনের ছেলে আব্দুল হক (৩২), নজির আহাম্মদের ছেলে আব্দুস শুক্কুর (৫৫) ও মৃত ওমর মিয়ার ছেলে আব্দুল মোনাফ (৬০)।জানা গেছে, সোমবার ভোর পৌনে ৪টার দিকে রোহিঙ্গা মো. ইলিয়াছকে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী সংগঠন রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) সদস্যরা গুলি করে ও ধারালো অস্ত্র দিয়ে হাত-পা ও তলপেটে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে। পরে অতিরিক্ত রক্তক্ষরণে তিনি ঘটনাস্থলেই মারা যান। এরপর ভোর সোয়া ৪টার দিকে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান স্যালভেশন আর্মির (আরসা) সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আরএসও’র সমর্থক মো. ইছহাক, ফিরোজ খাঁন, আব্দুল হক, আব্দুস শুক্কুর ও আব্দুল মোনাফকে শরীরের বিভিন্ন স্থানে গুলি ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে। পরে আহতদের চিকিৎসার জন্য উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মো. ইছহাক ও ফিরোজ খাঁনকে মৃত ঘোষণা করেন। বাকিদের উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়।উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহতদের মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।রোহিঙ্গা ক্যাম্পে নিয়োজিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক মো. ইকবাল বলেন, একজন ঘটনাস্থলেই মারা যান। আর দুজন আহত অবস্থায় হাসপাতালে মারা যান।বর্তমানে রোহিঙ্গা ক্যাম্পের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

ঢাকা-নবাবগঞ্জ মহাসড়কে নিহত ২, আহত ৪

ঢাকা-নবাবগঞ্জ মহাসড়কে নিহত ২, আহত ৪

শান্তিগঞ্জে চেয়ারম্যানের ছেলেদের উপর্যুপরি ছুরিকাঘাতে যুবক নিহত

শান্তিগঞ্জে চেয়ারম্যানের ছেলেদের উপর্যুপরি ছুরিকাঘাতে যুবক নিহত

শ্রীনগরে জমি নিয়ে প্রতিপক্ষের হামলায় নিহত ১, আহত ৩

শ্রীনগরে জমি নিয়ে প্রতিপক্ষের হামলায় নিহত ১, আহত ৩

মধুপুরে মাহিন্দ্রা-প্রাইভেট সংঘর্ষে নিহত ২, আহত ৯

মধুপুরে মাহিন্দ্রা-প্রাইভেট সংঘর্ষে নিহত ২, আহত ৯

কক্সবাজারে পাহাড় ধসে স্বামী-স্ত্রীর মৃত্যু

কক্সবাজারে পাহাড় ধসে স্বামী-স্ত্রীর মৃত্যু

মন্তব্য করুন