প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৩ ০২:৫৭ এএম
কুমিল্লায় স্ত্রীর মর্যাদার দাবিতে মানিকগঞ্জের মেয়ের অনশন
কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার লালমাই উপজেলার যশপুর এলাকায় স্ত্রীর মর্যাদার দাবিতে মানিকগঞ্জের এক মেয়ে অনশন করছেন।
১৬ ডিসেম্বর শনিবার দুপুরে নিজেকে যশপুর গ্রামের সফিকুর রহমানের ছেলে সাইফুল ইসলাম শামীমের স্ত্রী দাবি করে অনশন শুরু করেন তিনি।
জানা যায়, অনশনকারী ওই মেয়ে নিজেদের বিয়ের কাবিননামা দেখিয়ে শ্বশুর-শাশুড়ির পায়ে ধরে কান্নাকাটি করে গোপনে বিয়ে করার জন্য ক্ষমা চাচ্ছেন। এখন স্ত্রীর অধিকার চাচ্ছেন তিনি।
ঘটনাস্থলে গেলে অনশনরত ওই মেয়ে নিজের বিয়ের প্রমাণ হিসেবে কাবিননামার একটি কপি দেখান। সেখানে লেখা তথ্য অনুযায়ী, গত ৩০ এপ্রিল তারা ঢাকার সূত্রাপুর এলাকার একটি কাজী অফিসে বিয়ে করেন।
অনশনরত ওই মেয়ে বলেন, ‘আমি পুরান ঢাকায় পার্লারের ব্যবসা করি। দ্বিতীয় তলায় পার্লার আর তৃতীয় তলায় আমার বাসা। ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে ছয় বছর ধরে শামীমের সঙ্গে আমার প্রেমের সম্পর্ক রয়েছে। সাত মাস আগে আমরা কাজী অফিসে গিয়ে বিয়ে করি। বিয়ের পর থেকে শামীম আমার বাসায় থাকতেন। কিছুদিন ধরে সে বাসায় যাচ্ছেন না। তাই আমি তার বাড়িতে এসেছি। তবে আমি আসার খবর পেয়ে শামীম বাড়ি থেকে পালিয়ে গেছেন।’
স্থানীয় ইউপি মেম্বার ও যশপুর গ্রামের বাসিন্দা হাবিবুর রহমান বলেন, আমি এলাকায় নেই। তবে শুনেছি, একজন নারী দুপুর থেকে শামীমের বাড়িতে অনশন করছেন।
এবিষয়ে লালমাই থানার ওসি মো. আবদুল্লাহ আল মাহফুজ বলেন, সারাদিন বিজয় দিবসের অনুষ্ঠান নিয়ে ব্যস্ত ছিলাম। এখন অফিসে এসেছি। বিষয়টি শুনিনি। তবে এখন খবর নিচ্ছি।
...
প্রকাশ : ২ বছর আগে
আপডেট : ১ বছর আগে
কুমিল্লায় স্ত্রীর মর্যাদার দাবিতে মানিকগঞ্জের মেয়ের অনশন