কালাই উপজেলায় বিএনপির লিফলেট বিতরণ

কালাই উপজেলায় বিএনপির লিফলেট বিতরণ

...

প্রকাশ : ২ বছর আগে

আপডেট : ১ বছর আগে

কালাই উপজেলায় বিএনপির লিফলেট বিতরণ

কালাই উপজেলায় বিএনপির লিফলেট বিতরণ

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি: ভোট বর্জনসহ অসহযোগ আন্দোলনের পক্ষে জনমত গঠনে জয়পুরহাট-২ আসনের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন বিএনপির নেতাকর্মীরা।২ জানুয়ারি মঙ্গলবার বিকেলে জয়পুরহাটের কালাইয়ের পৌরশহরে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন তারা। এর আগে সকাল থেকে দুপুর পর্যন্ত ক্ষেতলাল ও আক্কেলপুরে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন তারা।কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও কালাই-ক্ষেতলাল-আক্কেলপুর আসনের সাবেক এমপি ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফার নেতৃত্বে বিকেল সাড়ে ৪টার দিকে কালাই পৌরশহরের কাঁচা বাজার, বিভিন্ন দোকান ও বিপনীকেন্দ্রসহ পাঁচশিরা বাজার, সিনেমাহলের সামনে লিফলেট বিতরণ করেন নেতাকর্মীরা।এ সময় তারা ৭ জানুয়ারির নির্বাচনে ভোটকেন্দ্রে ভোট দিতে না যাওয়ার জন্য জনসাধারণের প্রতি আহবান জানান।লিফলেট বিতরণে অন্যান্যদের মধ্যে অংশ নেন জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক জহুরুল ইসলাম, জেলা আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক এ্যাড. হারুনুর রশিদ, সদস্য এ্যাড. ফারুক হোসেন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রাইসুল আল রিপনসহ কালাই উপজেলা বিএনপির এক অংশের নেতাকর্মীরা।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

আমাদের পথের বাধা বর্ণচোরা বিএনপি : ওবায়দুল কাদের

আমাদের পথের বাধা বর্ণচোরা বিএনপি : ওবায়দুল কাদের

পাবনায় সময় টিভির প্রতিনিধির বাড়িতে বিএনপির হামলা

পাবনায় সময় টিভির প্রতিনিধির বাড়িতে বিএনপির হামলা

বিএনপির চার মহানগর ও যুবদলের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা

বিএনপির চার মহানগর ও যুবদলের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা

বিএনপির চার মহানগর ও যুবদলের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা

বিএনপির চার মহানগর ও যুবদলের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা

ব্যাংকে টাকা নাই, সব টাকা লুট হয়ে গেছে: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী

ব্যাংকে টাকা নাই, সব টাকা লুট হয়ে গেছে: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী

মন্তব্য করুন