মোরেলগঞ্জে প্রতিপক্ষের হামলায় কৃষক নিহত

মোরেলগঞ্জে প্রতিপক্ষের হামলায় কৃষক নিহত

...

প্রকাশ : ১ বছর আগে

আপডেট : ১ বছর আগে

মোরেলগঞ্জে প্রতিপক্ষের হামলায় কৃষক নিহত

মোরেলগঞ্জে প্রতিপক্ষের হামলায় কৃষক নিহত

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে প্রতিপক্ষের মারপিটে এক কৃষক নিহত ও অপর ৭ জন আহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম নাম আব্দুল হাকিম জোমাদ্দার (৬২)। সে নিশানবাড়িয়া ইউনিয়নের গুয়াতলা গ্রামের আইয়ুব আলী জোমাদ্দারের ছেলে।২৬ এপ্রিল শুক্রবার বেলা ৮টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। অপর আহতরা হচ্ছেন-হারুণ জোমাদ্দার (৫০), লতিফ জোমাদ্দার (৫৫), রশিদ জোমাদ্দার (৪২), আলম হাওলাদার (৭০), লিটন হাওলাদার (৪৫), জামিলা বেগম (৫০) ও মেহেদী হাসান (৩৫)।জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে একই গ্রামের প্রতিপক্ষের আকস্মিক হামলায় হাকিম জোমাদ্দার নিহত হন বলে তার ছোট ভাই মতিয়ার রহমান জোমাদ্দার জানিয়েছেন। তিনি বলেন, বেলা ৭টার দিকে প্রতিবেশী শহিদুল হাওলাদারসহ ১০-১২ জন লোক নিয়ে তার ভাই হাকিম জোমাদ্দারের ওপর প্রথম দফায় হামলা করে।আহত অবস্থায় হাকিম জোমাদ্দার চিকিৎসার জন্য রওয়ানা হলে পথিমধ্যে তাকে আটক করে পিটিয়ে কুপিয়ে গুরুতর জখম করে রাস্তায় ফেলে রাখে। স্বজনেরা তাকে উদ্ধার করে মোরেলগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. শাহারিয়ার ফাত্তাহ্ তাকে মৃত ঘোষণা করেন।এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ওসি মোহাম্মদ সামসুদ্দীন ঘটনাস্থল থেকে বলেন, মারপিটে একজন নিহত ও কয়েকজন আহত হয়েছেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে। নিহত হাকিম জোমাদ্দারের ঘাতকদের আটকের জন্য অভিযান শুরু হয়েছে।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

মহাদেবপুরে সাপের কামড়ে কৃষকের মৃত্যু

মহাদেবপুরে সাপের কামড়ে কৃষকের মৃত্যু

ঢাকা-নবাবগঞ্জ মহাসড়কে নিহত ২, আহত ৪

ঢাকা-নবাবগঞ্জ মহাসড়কে নিহত ২, আহত ৪

বরিশালে পৌর কাউন্সিলরকে কুপিয়ে জখম

বরিশালে পৌর কাউন্সিলরকে কুপিয়ে জখম

শান্তিগঞ্জে চেয়ারম্যানের ছেলেদের উপর্যুপরি ছুরিকাঘাতে যুবক নিহত

শান্তিগঞ্জে চেয়ারম্যানের ছেলেদের উপর্যুপরি ছুরিকাঘাতে যুবক নিহত

শ্রীনগরে জমি নিয়ে প্রতিপক্ষের হামলায় নিহত ১, আহত ৩

শ্রীনগরে জমি নিয়ে প্রতিপক্ষের হামলায় নিহত ১, আহত ৩

মন্তব্য করুন