প্রকাশ : ১৯ জানুয়ারী ২০২৪ ০৯:০৫ এএম
রাউজানে রিকশাচালকদের সাথে পৌর মেয়রের মতবিনিময়
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি: রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর নির্দেশনায় নগরীর যানজট নিরসনের লক্ষ্যে রিকশাচালকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে পৌরসভার প্রাণকেন্দ্র ফকিরহাট বাজার, মুন্সিরঘাটা, জলিলনগর বাসস্ট্যান্ড ও পৌরসভার গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়কের যানজট নিরসনের নানান দিকের আলোচনা করা হয়।
১৭ জানুয়ারি বুধবার সন্ধ্যায় পৌরসভা প্রাঙ্গণে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ।
তিনি বলেন, রাউজানের সংসদ সদস্য টানা পঞ্চম বারের নির্বাচিত এমপি এবিএম ফজলে করিম চৌধুরীর নেতৃত্বে রাউজান আজ সারা দেশের মধ্যে রোল মডেল হিসেবে স্বীকৃতি লাভ করেছে।
এ সময় জমির উদ্দিন পারভেজ আরও বলেন, ‘যানজট একটি নিয়মিত সমস্যা এই সমস্যা সমাধানের লক্ষ্যে রিকশাচালকদের সাথে মতবিনিময় করছি এবং তাদের রিকশাগুলো যাতে সুশৃঙ্খল ও সারিবদ্ধভাবে রাখতে পারে তার জন্য একটি রিকশা স্টেশন/ নির্ধারিত স্থান করার উদ্যোগ গ্রহণ করেছি। এটি বাস্তবায়ন হলে যানজট অনেকাংশে কমবে বলে আশা করছি।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পৌরসভার প্রকৌশলী মোহাম্মদ ওয়াসিম আকরাম, উপজেলা যুবলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলমগীর, উত্তর জেলা ছাত্রলীগের সাবেক শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক দিপলু দে দিপু, মোহাম্মদ ইকবাল, ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মোহাম্মদ নাছির উদ্দিন, বেলাল হোসেন সিফাত, আরফানুল ইসলাম আবির প্রমুখ।
...
প্রকাশ : ২ বছর আগে
আপডেট : ২ বছর আগে
রাউজানে রিকশাচালকদের সাথে পৌর মেয়রের মতবিনিময়