মসজিদ কমিটি নিয়ে লাঞ্ছিতের প্রতিবাদে সংবাদ সম্মেলন

মসজিদ কমিটি নিয়ে লাঞ্ছিতের প্রতিবাদে সংবাদ সম্মেলন

...

প্রকাশ : ২ বছর আগে

আপডেট : ২ বছর আগে

মসজিদ কমিটি নিয়ে লাঞ্ছিতের প্রতিবাদে সংবাদ সম্মেলন

মসজিদ কমিটি নিয়ে লাঞ্ছিতের প্রতিবাদে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জ জেলা সদরের বালুবাগান আহলে হাদিস জামে মসজিদের কমিটি গঠন নিয়ে মুসল্লিদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। এনিয়ে একপক্ষ সাধারণ সম্পাদক সাহাবুদ্দীনের ওপর হামলা চালিয়ে লাঞ্ছিত করে।২৩ ফেব্রুয়ারি শুক্রবার বাদ আসর এর প্রতিবাদে সংবাদ সম্মেলন করে সাহাবু্দ্দীনের পক্ষের মুসল্লিগণ।জানা যায়, পূর্ববর্তী কমিটির মেয়াদ চলতি বছরের ৩১ জানুয়ারি শেষ হয়। মেয়াদ শেষ হবার আগেই কমিটি গঠনের বাধ্যবাধকতা থাকলেও সভাপতি নতুন কমিটি গঠনে কোন কার্যকরী ভূমিকা না রাখায়, সাধারণ সম্পাদক মো. সাহাবুদ্দীন কমিটি গঠনে তাগাদা দিয়ে সভাপতি বরাবর চিঠি ইস্যু করেন। এতেই সাহাবুদ্দীনের ওপর ক্ষিপ্ত হন সভাপতি বীর মুক্তিযোদ্ধা লুৎফল হক টিপু।এ ধারাবাহিকতায় ১৩ ফেব্রুয়ারি বাদ আসর সভাপতি বীর মুক্তিযোদ্ধা লুৎফল হক টিপুর অনুসারীরা সাধারণ সম্পাদক সাহাবুদ্দীনের ওপর হামলা চালিয়ে শারীরিকভাবে লাঞ্ছিত করে। এর প্রতিবাদে ২৩ ফেব্রুয়ারি শুক্রবার বাদ আসর সংবাদ সম্মেলন করে দোষীদের দৃষ্টান্তমুলক শাস্তি ও গঠনতন্ত্র অনুযায়ী মসজিদ কমিটি গঠনের দাবি জানানো হয়।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নিউ বালুবাগান উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক আবুল হোসেন পাটোয়ারি।এ সময় উপস্থিত ছিলেন, মসজিদ কমিটির সহ-সভাপতি অধ্যাপক রেজাউল করিম, সদস্য-কামরুল আহসান, দুরুল হোদা, কলিম উদ্দীন, আলহাজ্ব রফিকুল ইসলাম, মুসল্লি মাইনুল ইসলাম, ওবায়দুল ইসলাম টুটুলসহ অন্যরা।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

সৈয়দপুরে দৃষ্টিনন্দন চিনি মসজিদ প্রাচীন স্থাপত্যকলার নিদর্শন

সৈয়দপুরে দৃষ্টিনন্দন চিনি মসজিদ প্রাচীন স্থাপত্যকলার নিদর্শন

রাঙ্গাবালী উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফ, সম্পাদক জামিল

রাঙ্গাবালী উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফ, সম্পাদক জামিল

আষাঢ় মাসজুড়ে পঞ্চগড়ে লাগানো হবে ৩ লাখ গাছ

আষাঢ় মাসজুড়ে পঞ্চগড়ে লাগানো হবে ৩ লাখ গাছ

পাবনার বিড়ি কোম্পানিগুলোর বিরুদ্ধে শত কোটি টাকার রাজস্ব ফাঁকির অভিযোগ

পাবনার বিড়ি কোম্পানিগুলোর বিরুদ্ধে শত কোটি টাকার রাজস্ব ফাঁকির অভিযোগ

বাকৃবিতে ৪র্থ শ্রেণি কর্মচারী সমিতির নতুন কমিটি গঠন

বাকৃবিতে ৪র্থ শ্রেণি কর্মচারী সমিতির নতুন কমিটি গঠন

মন্তব্য করুন