সিলেট নগরীতে অপরাধী শনাক্তে সচল হলো ১১০ সিসি ক্যামেরা

সিলেট নগরীতে অপরাধী শনাক্তে সচল হলো ১১০ সিসি ক্যামেরা

...

প্রকাশ : ১ বছর আগে

আপডেট : ১ বছর আগে

সিলেট নগরীতে অপরাধী শনাক্তে সচল হলো ১১০ সিসি ক্যামেরা

সিলেট নগরীতে অপরাধী শনাক্তে সচল হলো ১১০ সিসি ক্যামেরা

সিলেট প্রতিনিধি: সিলেট সিটি করপোরেশনের বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে অপরাধী শনাক্ত করার সিসি ক্যামেরা অচল অবস্থায় ছিল। নগরীর অচল ক্যামেরাগুলো সচল করলেন মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী। এই ক্যামেরার মাধ্যমে নগরীর অপরাধ দমন, অপরাধী শনাক্ত এবং ট্র্যাফিক নিয়ন্ত্রণে কাজ করবে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)। কোতোয়ালি থানা থেকে চলবে সার্বক্ষণিক মনিটরিং।২৮ মার্চ বৃহস্পতিবার দুপুরে সিলেট মহানগর পুলিশের উদ্যোগে কোতোয়ালি থানায় সিসি ক্যামেরার উদ্বোধন করেন সিলেট সিটি করপোরেশনের মেয়র।এ উপলক্ষ্যে সিলেট মহানগর পুলিশ কমিশনার মো. জাকির হোসেন খানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গড়তে সিলেট নগরীকে সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসেন। সেটিকে আরো আধুনিকায়ন করে স্মার্ট সিলেট নগরী গড়তে কাজ করে যাচ্ছি।মেয়র বলেন, বাংলাদেশ পুলিশ আগের থেকে অনেক আধুনিক। সরকারের একান্ত প্রচেষ্টায় পুলিশ বাহিনীকে একটি শক্তিশালী বাহিনীতে রূপান্তর করা হয়েছে।তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনী তথ্যপ্রযুক্তির দিকে খুবই স্মার্ট হয়েছে। প্রযুক্তিকে কাজে লাগিয়ে অনেক স্পর্শকাতর ঘটনাও এখন সমাধান করা যায়, যা কয়েক বছর আগেও সম্ভব ছিল না। এই নজরদারি সিস্টেম প্রকল্প সিলেট নগরীকে আরো স্মার্ট নগরীতে পরিণত করবে এবং স্মার্ট সেবা প্রদানে সবার সহজ হবে।এর আগে ২০২১ সালে ১১০টি ক্যামেরা প্রদান করে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল। ২ বছর এ ক্যামেরাগুলো অচল থাকায় পুলিশের নজরদারি কার্যক্রম ব্যাহত হচ্ছে। আনোয়ারুজ্জামান চৌধুরী মেয়র হিসেবে নির্বাচিত হওয়ার পরে সিলেট মহানগর পুলিশের অনুরোধে দরপত্র আহ্বান করে সিসিক। সিলেট সিটি করপোরেশনের অর্থায়নে মেরামত ও নতুন ২০টি প্রতিস্থাপন করা হয়।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

ঢাকা-চট্টগ্রাম হাইওয়েতে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন সিসিটিভি ক্যামেরার স্থাপন

চুয়াডাঙ্গায় পুলিশের উদ্যোগে ৫০টি সিসি ক্যামেরা স্থাপন

চুয়াডাঙ্গায় পুলিশের উদ্যোগে ৫০টি সিসি ক্যামেরা স্থাপন

কেরানীগঞ্জে বসছে ২০০ সিসি ক্যামেরা

কেরানীগঞ্জে বসছে ২০০ সিসি ক্যামেরা

মন্তব্য করুন