মৌলভীবাজারে নৌকাবাইচ অনু্ষ্ঠিত

মৌলভীবাজারে নৌকাবাইচ অনু্ষ্ঠিত

...

প্রকাশ : ২ বছর আগে

আপডেট : ১ বছর আগে

মৌলভীবাজারে নৌকাবাইচ অনু্ষ্ঠিত

মৌলভীবাজারে নৌকাবাইচ অনু্ষ্ঠিত

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা ২০২৩ এ চ্যাম্পিয়ন হয়েছে কাবুল ইসলামের নৌকা শাহ মোস্তফার তরী।২৭ সেপ্টেম্বর বুধবার বিকেলে প্রতিযোগিতা শেষে মেয়র ফজলুর রহমানের সভাপতিত্বে বিজয়ী কাবুল ইসলামের হাতে পুরষ্কার তুলে দেন মৌলভীবাজার-৩ আসনের সাংসদ নেছার আহমদ এমপি। কাবুল ইসলাম রাজনগরের বরগাঁও গ্রামের মরহুম আব্দুর রউফ চেয়ারম্যানের ছেলে।প্রতিযোগিতায় বন্দুক নামের নৌকাটি দ্বিতীয় হয়েছে। বন্দুক নৌকা দিশালোকের সুমন তরফদারের। আর তৃতীয় স্থান অধিকার করেছে রাজনগরের পাঁচগাঁওয়ের শাহ পরানের তরী। এটির মালিক ইয়ামিন আহমদ।  নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন করেছিল মৌলভীবাজার পৌরসভা। আয়োজক কমিটির আহবায়ক ছিলেন পৌর কাউন্সিলর জালাল আহমদ। প্রতিযোগিতা শেষে বিজয়ী তিনটি নৌকার মালিকের হাতে পুরষ্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।পুরস্কার বিতরণের সময় আরও উপস্থিত ছিলেন রাজনগর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও মনসুরনগর ইউনিয়নের চেয়ারম্যান মিলন বখত, জেলা যুবলীগ সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর সৈয়দ সেলিম হক, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান, পৌর কাউন্সিলর মাসুদ আহমদ, সালেহ আহমদ পাপ্পু, অ্যাডভোকেট পার্থ সারথি পাল প্রমুখ।দীর্ঘ চার বছর বন্ধ থাকার পৌর মেয়রের উদ্যোগে আবারও এই প্রতিযোগিতা ফিরে আসায় খুশি স্থানীয়রা।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

বিজয় দিবস উপলক্ষে গলাচিপায় নৌকা বাইচ অনুষ্ঠিত

বিজয় দিবস উপলক্ষে গলাচিপায় নৌকা বাইচ অনুষ্ঠিত

উজিরপুরে ১৬৫তম নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

উজিরপুরে ১৬৫তম নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

মুকসুদপুরে মধুমতি নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

মুকসুদপুরে মধুমতি নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

মুকসুদপুরে মধুমতি নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

মুকসুদপুরে মধুমতি নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

শেখ রাসেলের জন্মদিনে কাপ্তাই হ্র্রদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ

শেখ রাসেলের জন্মদিনে কাপ্তাই হ্র্রদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ

মন্তব্য করুন