মোটরসাইকেল চুরি করে পালানোর সময় জনতার হাতে চোর আটক

মোটরসাইকেল চুরি করে পালানোর সময় জনতার হাতে চোর আটক

...

প্রকাশ : ১ বছর আগে

আপডেট : ১ বছর আগে

মোটরসাইকেল চুরি করে পালানোর সময় জনতার হাতে চোর আটক

মোটরসাইকেল চুরি করে পালানোর সময় জনতার হাতে চোর আটক

ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের ক্ষেতলালে অভিনব কায়দায় মোটরসাইকেলের তালা ভেঙে চুরি করে নিয়ে পালানোর সময় চোর চক্রের সদস্য মিলাত হোসেন (২৫) নামের এক যুবককে হাতেনাতে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাকে গণধোলাই দিয়ে থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।২৪ মার্চ রোববার সকাল ১০টায় উপজেলার মনঝার বাজারে এ ঘটনা ঘটে। আটক মিলাত হোসেন বগুড়া সারিয়াকান্দি উপজেলার শাখাহাতি পাড়া গ্রামের লয়ামিয়ার ছেলে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার দাশড়া শেয়ালাপাড়া গ্রামের কৃষক রিপন তার মোটরসাইকেলটি (তুলসীগঙ্গা নদী) বিলের ঘাট এলাকায় পার্কিং করে চাষের জমি দেখার জন্য মাঠে যায়। এ সময় চোর মিলাত তার মোটরসাইকেলের তালা ভেঙে চুরি করে নিয়ে পালিয়ে যাচ্ছিলো।পরে ওই মোটরসাইকেল মালিক মোবাইল ফোনের মাধ্যমে মনঝার বাজারে যোগাযোগ করেন। চোর সদস্য মোটরসাইকেলটি চুরি করে মনঝার বাজারে পৌঁছালে স্থানীয় জনতা তাকে হাতেনাতে আটক করে। পরবর্তীতে গণধোলাই দিয়ে থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে তৎক্ষণিক থানা পুলিশের এসআই লতিফসহ কয়েকজন পুলিশ সদস্য ঘটনাস্থল থেকে ওই যুবককে আটক করে থানায় নিয়ে যায়।ক্ষেতলাল থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, মোটরসাইকেল চুরি করে পালানোর অভিযোগে উপজেলার মনঝার এলাকা থেকে এক যুবককে আটক করা হয়েছে।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

চট্টগ্রামে চোরাই বিটুমিনসহ গ্রেফতার ২

চট্টগ্রামে চোরাই বিটুমিনসহ গ্রেফতার ২

গাইবান্ধায় চোর চক্রের ৪ সদস্য আটক

গাইবান্ধায় চোর চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামে চোরাই সিএনজিসহ গ্রেফতার ২

চট্টগ্রামে চোরাই সিএনজিসহ গ্রেফতার ২

চট্টগ্রামে চোরাই সিএনজিসহ গ্রেফতার ২

চট্টগ্রামে চোরাই সিএনজিসহ গ্রেফতার ২

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের তারসহ ৩ চোর আটক

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের তারসহ ৩ চোর আটক

মন্তব্য করুন