চাঁদা না পেয়ে এবার কাঁচা মরিচ তুলে নেয়ার অভিযোগ

চাঁদা না পেয়ে এবার কাঁচা মরিচ তুলে নেয়ার অভিযোগ

...

প্রকাশ : ২ বছর আগে

আপডেট : ১ বছর আগে

চাঁদা না পেয়ে এবার কাঁচা মরিচ তুলে নেয়ার অভিযোগ

চাঁদা না পেয়ে এবার কাঁচা মরিচ তুলে নেয়ার অভিযোগ

রংপুর ব্যুরো: চাঁদা না পেয়ে ক্ষেতের কাঁচা মরিচ তুলে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। রংপুর জেলার বদরঞ্জ উপজেলায় এমন চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে।জানা যায়, ৬ জুলাই বৃহস্পতিবার সকালে উপজেলার কালুপাড়া ইউনিয়নের উন্তা পাড়া গ্রামের সুড়ির ডাঙ্গায় ক্ষেতে কাচা মরিচ তুলে নেয়ার এ ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় দুজনকে অভিযুক্ত করে বদরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন কাচা মরিচ ক্ষেতের মালিক মো. রুহুল আমিন।মামলার বাদী রুহুল আমিন জানান, আমি ২০ শতাংশ জমিতে মরিচের চাষ করেছি। ক্ষেতের মরিচের ফলন ভালো হয়েছে। বর্তমানে কাচা মরিচের দাম একটিু বেশি হওয়ায় আমার ক্ষেত থেকে মরিচ বিক্রি করে ভালো লাভ হচ্ছিলো। দৈনিক আনুমানিক ১৫ থেকে ২০ হাজার টাকার কাচা মরিচ বিক্রি করছিলাম।কিন্তু এটা দেখে প্রতিবেশি আব্দুল কাদেরের লোভ হয় । কাদের ও তার ছেলে মো. এমরান হুমকি দিয়ে আমার কাছে চাঁদা দাবি করে।ক্ষেত থেকে মরিচ তুললে প্রতিদিন তাদেরকে ২ হাজার টাকা করে দিতে হবে বলে হুমকি দিয়েছে কাদের ও তার ছেলে। টাকা না দিলে আমার হাত কেটে ফেলারও হুমকি দিয়েছে।কাদেরের ছেলে এমরান আমাকে হুমকি দিয়ে বলেছে আমাদের জমির পাশে মরিচ চাষ করবা আর আমাদের টাকা দিবা না তা তো হয় না।আমি এ ঘটনার প্রতিবাদ জানাই এবং এলাকার গন্যমান্য ব্যক্তিদের কাছে এ নিয়ে বিচার দেই। এতে ক্ষিপ্ত হয়ে কাদের ও তার ছেলে এমরান আমার কাচা মরিচ ক্ষেতের গাছ উপরে সব মরিচ তুলে নিয়ে যায়। এসময় প্রতিবাদ করতে গেলে আমাকে ছুড়ি দিয়ে খুন করে ফেলার হুমকি দেয়। পরে আমি ঘটনাটি পুলিশকে লিখিতভাবে জানিয়েছি।এ ঘটনায় জানতে চাওয়া হয় বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাবিবুর রহমানের সাথে। তিনি বলেন,  ঘটনাটি শোনার পরে আমি পুলিশ ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

সবজির বাজারে আগুন, মরিচের কেজি ৪০০

সবজির বাজারে আগুন, মরিচের কেজি ৪০০

হিলি স্থলবন্দর দিয়ে কাঁচা মরিচ আমদানি বাড়লেও দামে উর্ধ্বগতি

হিলি স্থলবন্দর দিয়ে কাঁচা মরিচ আমদানি বাড়লেও দামে উর্ধ্বগতি

হিলিতে দাম বাড়ল কাঁচা মরিচের

হিলিতে দাম বাড়ল কাঁচা মরিচের

হিলিতে দাম বাড়ল কাঁচা মরিচের

হিলিতে দাম বাড়ল কাঁচা মরিচের

রংপুরে ট্রেনের ছাদে পড়েছিলো যুবকের রক্তাক্ত মরদেহ

রংপুরে ট্রেনের ছাদে পড়েছিলো যুবকের রক্তাক্ত মরদেহ

মন্তব্য করুন