দেশে শিশুশ্রম হ্রাস পেয়েছে: শ্রম প্রতিমন্ত্রী

দেশে শিশুশ্রম হ্রাস পেয়েছে: শ্রম প্রতিমন্ত্রী

...

প্রকাশ : ১ বছর আগে

আপডেট : ১ বছর আগে

দেশে শিশুশ্রম হ্রাস পেয়েছে: শ্রম প্রতিমন্ত্রী

দেশে শিশুশ্রম হ্রাস পেয়েছে: শ্রম প্রতিমন্ত্রী

সিলেট প্রতিনিধি: শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম চৌধুরী বলেছেন, গত পাঁচ বছরে দেশে শিশুশ্রম হ্রাস পেয়েছে। দেশের সামগ্রিক উন্নয়নে শিশুশ্রম নির্মূল করতে হবে। ভবিষ্যতে সমস্যাভিত্তিক করণীয় নির্ধারণ করে শিশুশ্রম বন্ধে সরকার আরও কার্যকরী উদ্যোগ নেবে।২৬ মে রোববার সিলেটে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আয়োজনে শিশুশ্রম নিরসন বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ।প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় গত পনেরো বছরে সরকার অসহায় মানুষের কল্যাণে কাজ করার ফলে প্রাতিষ্ঠানিক কলকারখানায় কোন শিশু শ্রমিক নেই উল্লেখ করে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বলেন, শিশুশ্রমকে অনুৎসাহিত করে তার পরিবারের কর্মক্ষম ব্যক্তির শ্রমের শর্তে আর্থিক সহায়তা প্রদান করছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিশু উন্নয়নে সবসময়ই নিবেদিত প্রাণ ছিলেন উল্লেখ করে তিনি বলেন, বঙ্গবন্ধুর নির্দেশনায় ১৯৭৪-এর ২২ জুন শিশু আইন জারি করা হয়। এ আইনটি এখন শিশু অধিকারের রক্ষাকবচ হিসেবে কাজ করছে। শিশুশ্রম বন্ধের বিষয়ে আইএলও কনভেনশন দেশে শতভাগ বাস্তবায়নের চেষ্টা করা হচ্ছে। শিশুশ্রম বন্ধে সরকার আইনের সর্বোচ্চ প্রয়োগ করবে বলেও জানান প্রতিমন্ত্রী।বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী এনডিসি’র সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব হোসেন, অতিরিক্ত সচিব মো. জাহাঙ্গীর হোসেন, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের মহাপরিদর্শক মো. আবদুর রহিম খান, পুলিশ কমিশনার মো. জাকির হোসেন খান-পিপিএম ও ইউনিসেফ সিলেটের চিফ ফিল্ড অফিসার কাজী দিল আফরোজা ইসলাম।এতে স্বাগত বক্তব্য প্রদান করেন কর্মশালার বিশেষ অতিথি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোছা. হাজেরা খাতুন। 
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

শ্রমিকদের ছুটি সরকারি ছুটির চেয়ে কম দেওয়া যাবে না: শ্রম প্রতিমন্ত্রী

শ্রমিকদের ছুটি সরকারি ছুটির চেয়ে কম দেওয়া যাবে না: শ্রম প্রতিমন্ত্রী

মন্তব্য করুন