আচরণবিধি ভঙ্গ করে প্রচারণা, নৌকা প্রার্থীর প্রতিনিধির জরিমানা

আচরণবিধি ভঙ্গ করে প্রচারণা, নৌকা প্রার্থীর প্রতিনিধির জরিমানা

...

প্রকাশ : ২ বছর আগে

আপডেট : ২ বছর আগে

আচরণবিধি ভঙ্গ করে প্রচারণা, নৌকা প্রার্থীর প্রতিনিধির জরিমানা

আচরণবিধি ভঙ্গ করে প্রচারণা, নৌকা প্রার্থীর প্রতিনিধির জরিমানা

নওগাঁ প্রতিনিধি: নওগাঁ-২ (উপজেলা ও ধামইরহাট) আসনের দ্বাদশ সংসদ নির্বাচনে আচরণবিধি ভঙ্গ করে প্রচারণা চালানোর অপরাধে জহুরুল হক নামের একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নৌকা প্রতীকের প্রার্থী শহীদুজ্জামান সরকারের প্রতিনিধি হিসেবে নির্বাচনী কাজ করছেন অভিযুক্ত জহুরুল ।৭ ফেব্রুয়ারি বুধবার দুপুরে ধামইরহাট উপজেলার ইসবপুর ইউনিয়নের চকচান্দিরা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় সহকারী কমিশনার (ভূমি) জেসমিন আক্তার নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করায় এ অর্থদণ্ড প্রদান করেন ।সন্ধ্যায় জেলা প্রশাসনের মিডিয়া সেলে পাঠানো এক বার্তায় নওগাঁর জেলা প্রশাসক গোলাম মওলা এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, আচরণবিধি ভঙ্গ করে নির্বাচনী প্রচারণা চালানোয় নৌকা প্রার্থীর প্রতিনিধি জহুরুল হককে ১৮ (১) বিধি মোতাবেক অর্থদণ্ড করা হয়েছে।দ্বাদশ সংসদ নির্বাচনের আগে ২৯ ডিসেম্বর নওগাঁ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী আমিনুল হক মারা যান। এতে ওই আসনের ভোট গ্রহণ স্থগিত করে নির্বাচন কমিশন (ইসি)। আসনটিতে আগামী ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।উল্লেখ্য, এই আসন থেকে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী শহীদুজ্জামান সরকার, জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকের অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন, স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকে ইঞ্জিনিয়ার আখতারুল আলম ও ঈগল প্রতীকে মেহেদী মাহমুদ রেজা প্রতিদ্বন্দ্বিতা করছেন।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

কুষ্টিয়ায় ভুয়া ডাক্তার গ্রেফতার, জেল-জরিমানা

কুষ্টিয়ায় ভুয়া ডাক্তার গ্রেফতার, জেল-জরিমানা

কোস্ট গার্ডের অভিযানে ৩ হাজার কেজি সামুদ্রিক সোনাপাতা মাছ জব্দ

কোস্ট গার্ডের অভিযানে ৩ হাজার কেজি সামুদ্রিক সোনাপাতা মাছ জব্দ

মহাসড়কে অবৈধভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে ৮ জনকে জরিমানা

মহাসড়কে অবৈধভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে ৮ জনকে জরিমানা

আত্রাই পশুহাটে অতিরিক্ত হাসিল আদায়, ইজারাদারকে জরিমানা

আত্রাই পশুহাটে অতিরিক্ত হাসিল আদায়, ইজারাদারকে জরিমানা

সিদ্ধিরগঞ্জে রাজউকের অভিযানে ৬ লক্ষ টাকা জরিমানা আদায়

সিদ্ধিরগঞ্জে রাজউকের অভিযানে ৬ লক্ষ টাকা জরিমানা আদায়

মন্তব্য করুন