উল্লাপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির কমিটি গঠন

উল্লাপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির কমিটি গঠন

...

প্রকাশ : ২ বছর আগে

আপডেট : ২ বছর আগে

উল্লাপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির কমিটি গঠন

উল্লাপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির কমিটি গঠন

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির উপজেলা কমিটি গঠন করা হয়েছে। ২৮ ফেব্রুয়ারি বুধবার বিকেলে উপজেলা পরিষদের হল রুমে ৭৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।নবনির্বাচিত কমিটির সভাপতি হিসেবে মনোনীত হন উপজেলার নাগরৌহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস. এম আনোয়ারুল হক ফিলিপস্ ও সাধারণ সম্পাদক মনোনীত হন দাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ ইকবাল হোসেন।সিনিয়র সহ সভাপতি হন ফলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মান্নান।পূর্ব রামকৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলমকে যুগ্ম সাধারণ সম্পাদক  এবং সোনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক এস. এম সাকলায়েনকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করা হয়।এছাড়া ঘোষিত কমিটিতে ৭ জনকে উপদেষ্টা হিসেবে রাখা হয়েছে।সংগঠনের গঠনতন্ত্র মোতাবেক বিগত কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় এই নতুন কমিটি গঠিত হয়। নবনির্বাচিত কমিটি আগামী ৫ বছরের জন্য দায়িত্ব পালন করবেন।এ কমিটি ঘোষণার সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ছানোয়ার হোসেন, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল লতিফ, মোঃ মনিরুল ইসলাম প্রমুখ।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

স্কুল বিমুখ শিশুদের স্কুলমুখী করতে সভাপতির ব্যতিক্রমধর্মী উদ্যোগ

স্কুল বিমুখ শিশুদের স্কুলমুখী করতে সভাপতির ব্যতিক্রমধর্মী উদ্যোগ

রাজস্থলীতে শুরু হয়েছে প্রাথমিক শিক্ষকদের ইংরেজি প্রশিক্ষণ

রাজস্থলীতে শুরু হয়েছে প্রাথমিক শিক্ষকদের ইংরেজি প্রশিক্ষণ

প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষার তৃতীয় ধাপে উত্তীর্ণ ৪৬ হাজার ১৯৯

জুনে ১০ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ: প্রতিমন্ত্রী রুমানা আলী

জুনে ১০ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ: প্রতিমন্ত্রী রুমানা আলী

মন্তব্য করুন