ধনবাড়ীতে ড্রাম ট্রাক চাপায় কলেজ ছাত্র নিহত

ধনবাড়ীতে ড্রাম ট্রাক চাপায় কলেজ ছাত্র নিহত

...

প্রকাশ : ১ বছর আগে

আপডেট : ১১ মাস আগে

ধনবাড়ীতে ড্রাম ট্রাক চাপায় কলেজ ছাত্র নিহত

ধনবাড়ীতে ড্রাম ট্রাক চাপায় কলেজ ছাত্র নিহত

টাঙ্গাইল (উত্তর) প্রতিনিধি: টাঙ্গাইলের ধনবাড়ীতে বেপরোয়া গতির ড্রাম ট্রাকের চাপায় সার্থক রায় (২০) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১ জন। ৪ ফেব্রুয়ারি রোববার দুপুরে ধনবাড়ী বাসবস্ট্যান্ডের সামনে এ দুর্ঘটনা ঘটে।নিহত সার্থক রায় ধনবাড়ী পৌর শহরের চালাষ ভদ্রবাড়ী এলাকার কমল রায়ের ছেলে। আহত তানজিল হাসান ইমরান (২৫) সরদারপাড়া এলাকার আ. সাত্তারের ছেলে। তারা সম্পর্কে একে অপরের বন্ধু।পুলিশ সূত্রে জানা গেছে, বেলা সাড়ে ১২টার দিকে মোটরসাইকেলযোগে সার্থক ও ইমরান ধনবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় যাচ্ছিল। পথে তারা বাসস্ট্যান্ডে পৌঁছালে সামনে থেকে আসা বালু ভর্তি ড্রাম ট্রাকের সাথে ধাক্কা লাগে তাদের। পরে সার্থক মোটরসাইকেল থেকে পড়ে গেলে তার মাথার উপর দিয়ে ট্রাকের চাকা উঠে পড়ে। এতে ঘটনাস্থলে মারা যায় সার্থক। আহত হয় তার বন্ধু মোটরসাইকেল চালক ইমরান।এ বিষয়ে ধনবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) সবুজ মিয়া বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়। ড্রাম ট্রাক ও চালককে আটক করা হয়েছে।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

মুন্সীগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ স্কুলছাত্রের মৃত্যু

মুন্সীগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ স্কুলছাত্রের মৃত্যু

সৈয়দপুরে গোল্ডেন না পাওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

সৈয়দপুরে গোল্ডেন না পাওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

সড়ক দুর্ঘটনায় শাহরাস্তির বাবা, মেডিক্যাল শিক্ষার্থী ছেলেসহ তিনজন নিহত

সড়ক দুর্ঘটনায় শাহরাস্তির বাবা, মেডিক্যাল শিক্ষার্থী ছেলেসহ তিনজন নিহত

সরিষাবাড়ীতে স্কুলছাত্র উজ্জ্বল হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

সরিষাবাড়ীতে স্কুলছাত্র উজ্জ্বল হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

লংগদুতে বজ্রপাতে শিক্ষার্থী নিহত, আহত ৩

লংগদুতে বজ্রপাতে শিক্ষার্থী নিহত, আহত ৩

মন্তব্য করুন