প্রকাশ : ৩১ আগস্ট ২০২৩ ০৬:১৭ এএম
ঠাকুরগাঁওয়ে শিক্ষা উপকরণ ও বাইসাইকেল বিতরণ
ঠাকুরগাঁও প্রতিনিধি: প্রধানমন্ত্রীর বিশেষ সহায়তায় ঠাকুরগাঁও সদর উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
৩০ আগস্ট বুধবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ উপকরণ বিতরণ করেন সদর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. অরুণাশু দত্ত টিটো।
উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মো. সামসুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক মুজিবর রহমান শেখ, সিনিয়র সাংবাদিক বদরুল ইসলাম বিপ্লব, বাংলাদেশ টেলিভিশন ঠাকুরগাঁও প্রতিনিধি মাসুদ রানা পলকসহ সংশ্লিষ্ট আকচা ইউপি চেয়ারম্যান সুব্রত কুমার বর্মন, শুখানপুকুরী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনিসুর রহমান, উপকারভোগী ছাত্র-ছাত্রীরা এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
এ সময় সদর উপজেলার ৪০ জন ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণে ৬টি খাতা, ১২টি কলম, ১টি জ্যামিতি বক্স, এক বক্স পেন্সিল, ১টি ছাতা ও ১টি স্কুল ব্যাগ দেয়া হয় এবং ২০ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অস্বচ্ছল ছাত্র-ছাত্রীকে বাইসাইকেল দেয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে সদর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. অরুণাশু দত্ত টিটো বলেন, সরকারের এমন মহত উদ্যোগ প্রান্তিক পর্যায়ের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ছাত্র/ছাত্রীদের শিক্ষাক্ষেত্রে বেশ সহায়ক হবে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার দেশে ক্ষমতায় আসার পর থেকে দেশের প্রতিটি ক্ষেত্রেই যেমন উন্নয়ন হয়েছে, তেমনি উন্নয়ন হয়েছে শিক্ষাক্ষেত্রে। বাংলাদেশের মানুষ যা ভাবেনি, তার থেকেও বেশি উন্নয়ন হয়েছে।
...
প্রকাশ : ২ বছর আগে
আপডেট : ১ বছর আগে
ঠাকুরগাঁওয়ে শিক্ষা উপকরণ ও বাইসাইকেল বিতরণ