কালিহাতীতে পৃথক রেল দুর্ঘটনায় নিহত ২

কালিহাতীতে পৃথক রেল দুর্ঘটনায় নিহত ২

...

প্রকাশ : ২ বছর আগে

আপডেট : ১ বছর আগে

কালিহাতীতে পৃথক রেল দুর্ঘটনায় নিহত ২

কালিহাতীতে পৃথক রেল দুর্ঘটনায় নিহত ২

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতীতে রেললাইন পাড় হওয়ার সময় নীল সাগর এক্স‌প্রেস ট্রেনের ধাক্কায় দুইজন নিহত হয়েছে। তাদের মধ্যে একজন পেশায় অটোভ্যান চালক ও অপরজন রিকশা চালক।১৪ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে উপজেলার ঢাকা-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়কের সল্লা ও হাতিয়ায় পৃথক দুইটি রেলক্রসিং‌য়ে এই ঘটনা ঘ‌টে।নিহতরা হলেন- উপজেলার সল্লা ইউনিয়নের দেউপুর গ্রামের দুলাল শেখের ছেলে মো. দেলোয়ার হোসেন (৫৬) এবং একই ইউনিয়নের সল্লা গ্রামের মৃত আব্দুলের ছেলে সামছুল (৫৮)।স্থানীয়রা জানায়, দেলোয়ার হোসেন হাতিয়া ও সামছুল আলম সল্লা এলাকায় রেলক্রসিং পাড় হচ্ছিল। ঢাকা থেকে আসা উত্তরবঙ্গগামী একটি ট্রেনের ধাক্কায় রেললাইনের পাশে ছিটকে পড়ে ঘটনাস্থলে মারা যায়। প‌রে স্বজনরা খবর পে‌য়ে তা‌দের মর‌দেহ উদ্ধার ক‌রে বা‌ড়ি‌তে নি‌য়ে যান।ঘটনার সত্যতা নিশ্চিত করে ঘা‌রিন্দা রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আলী আকবর জানান, সুরতহাল রি‌পোর্ট ও আইনি প্রক্রিয়া শেষে নিহত দুইজনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

নাঙ্গলকোটে বিজয় এক্সপ্রেস লাইনচ্যুতির ঘটনায় ৪ কিশোর কারাগারে

নাঙ্গলকোটে বিজয় এক্সপ্রেস লাইনচ্যুতির ঘটনায় ৪ কিশোর কারাগারে

নাঙ্গলকোটে বিজয় এক্সপ্রেস লাইনচ্যুতির ঘটনায় ৪ কিশোর কারাগারে

নাঙ্গলকোটে বিজয় এক্সপ্রেস লাইনচ্যুতির ঘটনায় ৪ কিশোর কারাগারে

ট্রেনে কাটা পড়ে মাদরাসার ছাত্র নিহত

ট্রেনে কাটা পড়ে মাদরাসার ছাত্র নিহত

নাটোরের নলডাঙ্গায় ক্ষতিগ্রস্ত রেলপথে ঝুঁকি নিয়ে চলছে ট্রেন

নাটোরের নলডাঙ্গায় ক্ষতিগ্রস্ত রেলপথে ঝুঁকি নিয়ে চলছে ট্রেন

সিগন্যাল না মানায় ভৈরবের দুর্ঘটনাটি ঘটেছে: রেলওয়ে

সিগন্যাল না মানায় ভৈরবের দুর্ঘটনাটি ঘটেছে: রেলওয়ে

মন্তব্য করুন