চুয়াডাঙ্গায় আলমসাধুর ধাক্কায় শিশু নিহত

চুয়াডাঙ্গায় আলমসাধুর ধাক্কায় শিশু নিহত

...

প্রকাশ : ২ বছর আগে

আপডেট : ১ বছর আগে

চুয়াডাঙ্গায় আলমসাধুর ধাক্কায় শিশু নিহত

চুয়াডাঙ্গায় আলমসাধুর ধাক্কায় শিশু নিহত

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার দামুড়হুদায় আলমসাধুর ধাক্কায় ঝরা খাতুন (৪) নামে এক শিশু নিহত হয়েছে। ৪ ডিসেম্বর সোমবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার কুড়ুলগাছি মুজিবনগর-দর্শনা সড়কে দুর্ঘটনা ঘটে।নিহত ঝরা খাতুন কুড়ুলগাছি গ্রামের পশ্চিম পাড়ার শাহরিয়ার হেলাল ঝলকের মেয়ে।নিহতের পরিবার ও প্রত্যেক্ষদর্শীরা জানান, সড়কের পাশে শিশুদের সাথে খেলা করছিলো ঝরা। এমন সময় ঝরার মামা রাস্তার বিপরীত দিকে দাঁড়িয়ে ছিলো। শিশু ঝরা তার মামাকে দেখে ছুটে রাস্তা পার হবার সময় একটি আলমসাধু তাকে ধাক্কা দেয়। এতে শিশুটি রাস্তার ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিক্যালে রেফার্ড করেন। পরে রাজশাহী মেডিক্যালে পৌঁছানোর পর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়।সদর হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান, আহত শিশুটির শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। যার ফলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী রেফার্ড করা হয়েছিল।এ বিষয়ে দর্শনা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার শাহা বলেন, ঘটনাটি শুনেছি, কিন্তু কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে। 
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

কালবৈশাখি ঝড়ে ক্ষতিগ্রস্ত ২৫ গ্রাম, শিশুসহ নিহত ৩

কালবৈশাখি ঝড়ে ক্ষতিগ্রস্ত ২৫ গ্রাম, শিশুসহ নিহত ৩

খোকসায় বন বিভাগের গেট ভেঙ্গে শিশু নিহত

খোকসায় বন বিভাগের গেট ভেঙ্গে শিশু নিহত

নলডাঙ্গায় দুর্বৃত্তের হাতে স্কুলছাত্র নিহত

নলডাঙ্গায় দুর্বৃত্তের হাতে স্কুলছাত্র নিহত

বেড়ায় গম কাটা মেশিনের চাকায় পৃষ্ট হয়ে শিশু নিহত

বেড়ায় গম কাটা মেশিনের চাকায় পৃষ্ট হয়ে শিশু নিহত

চাঁপাইনবাবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশু-বৃদ্ধা নিহত

চাঁপাইনবাবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশু-বৃদ্ধা নিহত

মন্তব্য করুন