প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৪ ০৩:১৩ এএম
গোপালপুর ফাউন্ডেশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত
নোয়াখালী প্রতিনিধি: গোপালপুর ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র মাহে রমযান উপলক্ষে বিশিষ্ট ব্যক্তি, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং স্বেচ্ছাসেবকদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। ২ এপ্রিল মঙ্গলবার বাংলাবাজার ক্যাফে স্টার রেস্টুরেন্টে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
ফাউন্ডেশনের আহবায়ক ইঞ্জিনিয়ার মো. নুরনবীর সভাপতিত্বে এবং সদস্য সচিব ডেন্টিস্ট মাহবুবুর রহমানের পরিচালনায় উদ্বোধনী বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম আহবায়ক এ এফ এম মাসুদ আলম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২নং গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারেফ হোসেন মিন্টু, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. ইশতিয়াক আহমেদ রাজু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের সভাপতি তাজুল ইসলাম মানিক ভূঁইয়া, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলা উদ্দিন মামুন ও বিশিষ্ট শিক্ষানুরাগী মাহবুব আলম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ২নং আমান গোপালপুর ইউপি প্যানেল চেয়ারম্যান কাজল পাটোয়ারী, সাজু মেম্বার, মধুপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার প্রভাষক মাওলানা রফিকুল ইসলাম, ইউনিয়ন যুবলীগের আহবায়ক জাবেদ হোসেন রকি, ছাত্রলীগের সভাপতি নোমান হোসেন, ছাত্রশিবির সভাপতি আলী আকবর, ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি মোহাম্মদ রায়হান মেম্বার ও সহ-সম্পাদক কামরুজ্জামান প্রমুখ।
উল্লেখ্য,২০২১ সালে বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক ঝাঁক যুবকের উদ্যোগে গোপালপুর ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়ে শিক্ষা উন্নয়ন ও মাদকের বিরুদ্ধে কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
...
প্রকাশ : ১ বছর আগে
আপডেট : ১ বছর আগে
গোপালপুর ফাউন্ডেশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত