কেরানীগঞ্জে পরিত্যক্ত টিনের ট্রাঙ্কের ভেতর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

কেরানীগঞ্জে পরিত্যক্ত টিনের ট্রাঙ্কের ভেতর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

...

প্রকাশ : ১ বছর আগে

আপডেট : ১ বছর আগে

কেরানীগঞ্জে পরিত্যক্ত টিনের ট্রাঙ্কের ভেতর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

কেরানীগঞ্জে পরিত্যক্ত টিনের ট্রাঙ্কের ভেতর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে রাস্তার পাশে ফেলে রাখা টিনের ট্রাঙ্কের (সুটকেস) ভেতর থেকে অজ্ঞাত এক ব্যক্তির (৪০) মরদেহ উদ্ধার করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ। এ সময় সাদা রংয়ের টাউজার পরিহিত ট্রাঙ্কের ভেতর মরদেহটি কম্বল দিয়ে মোড়ানো অবস্থায় ছিল।২৩ জুন সোমবার সকাল আটটার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের জাজিরা বোটঘাট এলাকার ব্রিজের পাশে ফেলে রাখা তালাবদ্ধ নতুন একটি টিনের ট্রাঙ্ক পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।পরে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ট্রাঙ্কের তালা ভেঙে মরদেহটি উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালে পাঠিয়েছে।জাজিরা পুলিশ ফাঁড়ির এস আই মো. আল-মামুন জানান, স্থানীয় নজরুল নামের এক ব্যক্তির ফোনের মাধ্যমে সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছি। প্রাথমিকভাবে সুরতহালের সময় মরদেহের গায়ে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি।ধারনা করা হচ্ছে, শ্বাসরোধের মাধ্যমে অন্য কোথাও হত্যাকাণ্ড সংগঠিত করে মরদেহটি গুম করার উদ্দেশ্যে ট্রাঙ্কে ভরে এখানে ফেলে রাখা হয়েছে। এই ঘটনায় আইনি ব্যবস্থা চলমান রয়েছে বলে জানান তিনি।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

পুলিশের তাড়া খেয়ে নদীতে ঝাঁপ দেয়ার ৭ দিন পর মরদেহ উদ্ধার

পুলিশের তাড়া খেয়ে নদীতে ঝাঁপ দেয়ার ৭ দিন পর মরদেহ উদ্ধার

শরীয়তপুরে চেম্বার থেকে আইনজীবীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শরীয়তপুরে চেম্বার থেকে আইনজীবীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিয়ামতপুরে বাগান থেকে গরু ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

নিয়ামতপুরে বাগান থেকে গরু ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

ফকিরহাটে মাছের ঘের থেকে ট্রাক চালকের মরদেহ উদ্ধার

ফকিরহাটে মাছের ঘের থেকে ট্রাক চালকের মরদেহ উদ্ধার

ঘরের আড়ায় ঝুলছিল ভ্যানচালক মুক্তারের মরদেহ

ঘরের আড়ায় ঝুলছিল ভ্যানচালক মুক্তারের মরদেহ

মন্তব্য করুন