অবৈধভাবে খাদ্য মজুদ রাখার দায়ে ২ মিল মালিককে জরিমানা

...

প্রকাশ : ২ বছর আগে

আপডেট : ২ বছর আগে

অবৈধভাবে খাদ্য মজুদ রাখার দায়ে ২ মিল মালিককে জরিমানা

অবৈধভাবে খাদ্য মজুদ রাখার দায়ে ২ মিল মালিককে জরিমানা

টাঙ্গাইল (উত্তর) প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতীতে অবৈধভাবে ধান-চাল মজুদ রাখা ও লাইসেন্স বিহীন মিল পরিচালনা করার দায়ে দুটি রাইস মিল মালিককে ১৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।২৩ জানুয়ারি মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত হুসেইন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এন এম রফিকুল আলম উপস্থিত ছিলেন।এসময় কালিহাতী পৌরসভার নিশ্চিন্তপুর এলাকায় অবস্থিত মেসার্স ভাই ভাই রাইস মিল মালিক ইদ্রিসকে ১০ হাজার ও মেসার্স হাজী আমির আলী বয়েল অ্যান্ড রাইস মিল মালিক লংকেশ্বরকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত হুসেইন জানান, কালিহাতী উপজেলার বিভিন্ন রাইস মিলে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় লাইসেন্স না থাকা এবং অবৈধভাবে খাদ্য মজুদের অপরাধে ২ মিল মালিককে বিভিন্ন হারে মোট ১৭ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

১২টি যানবাহনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মামলা

নাঙ্গলকোট অস্বাস্থ্যকর খাবার পরিবেশন করায় ২ হোটেলকে জরিমানা

আত্রাই পশুহাটে অতিরিক্ত হাসিল আদায়, ইজারাদারকে জরিমানা

মেহেরপুরে নবজাতকের মৃত্যুতে ক্লিনিক মালিকের জেল-জরিমানা

মন্তব্য করুন