পাবিপ্রবিতে কর্মকর্তাদের আপগ্রেডেশন স্থগিত

পাবিপ্রবিতে কর্মকর্তাদের আপগ্রেডেশন স্থগিত

...

প্রকাশ : ২ বছর আগে

আপডেট : ২ বছর আগে

পাবিপ্রবিতে কর্মকর্তাদের আপগ্রেডেশন স্থগিত

পাবিপ্রবিতে কর্মকর্তাদের আপগ্রেডেশন স্থগিত

পাবিপ্রবি প্রতিনিধি: ২৬ সেপ্টেম্বর মঙ্গলবার পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তাদের তোপের মুখে সকাল ১১ টা ও দুপুর ২ টায় অনুষ্ঠিত কর্মকর্তাদের আপগ্রেডেশন বোর্ড অনিবার্য কারণে স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্মের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।আপগ্রেডেশন নিয়ে সোমবার অফিসার্স এসোসিয়েশনের ৪ কর্মকর্তার আপগ্রেডেশন অবৈধ ও নিয়ম পরিপন্থী বলে অভিযোগ উঠলে রেজিস্ট্রার বরাবর স্মারক লিপি প্রদান করে পাবিপ্রবি অফিসার্স এসোসিয়েশন। ঐ স্মারক লিপিতে আরও বলা হয়- বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) পূর্ববর্তী নির্দেশনা অমান্য করে নতুন করে ৪ জন কর্মকর্তাকে অতিরিক্ত রেজিস্ট্রার/অতিরিক্ত পরিচালক পদে ২৬ সেপ্টেম্বর গোপনে মৌখিক পরীক্ষা গ্রহণ করে অতিরিক্ত পদে পদন্নোতি দেয়ার চক্রান্ত চলছে বলে তারা মৌখিকভাবে অবগত হয়েছেন। এই ৪ জন কর্মকর্তা হলেন উপ-পরীক্ষা নিয়ন্ত্রক এবং উপাচার্যের ব্যাক্তিগত সচিব মো. মনিরুজ্জামান, অর্থ ও হিসাব বিভাগের উপ পরিচালক জিএম শামসাদ ফখরুল, উপ-রেজিস্ট্রার শাওলী শারমিন, জনসংযোগ দফতরের উপ-পরিচালক ফারুক হোসেন চৌধুরী।এ সময় পাবিপ্রবি অফিসার্স এসোসিয়েশনের সভাপতি হারুনর রশিদ ডন বলেন- ভিসির পিএসসহ ৪ জনের অবৈধ আপগ্রেডেশন না দিতে পারায় বৈধ কমর্কতাদের বোর্ড বন্ধ করেছেন ভিসি, এ সমস্ত কর্মকাণ্ড অনৈতিক। পাবিপ্রবিতে কখনো এমন ঘটনা না ঘটে সেই বিষয়ে আমরা সজাগ আছি এবং আগামীতেও থাকবো ইনশাআল্লাহ।এ বিষয়ে সংগঠনের সাধারণ সম্পাদক সোহাগ হোসেন বলেন, ভাইস চ্যান্সেলর অবৈধ আপগ্রেডেশন না দিতে পেরে বৈধ আপগ্রেডেশন স্থগিত করেছেন যা দুঃখজনক। আমি সাধারণ সম্পাদক হিসেবে আশা করি নি। বিশ্ববিদ্যালয়ে কোন অন্যায়-অনিয়ম করতে দেওয়া হবে না। কোন অপশক্তি আমাদের পথকে রোধ করতে পারবে না। এ সময় অপকর্মের তীব্র নিন্দা জ্ঞাপন করছি।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

পাবিপ্রবিতে রসায়ন বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

পাবিপ্রবিতে রসায়ন বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

লালমনিরহাট ছাত্রকল্যাণ সমিতির নেতৃত্বে শিবু দাস এবং কৃপাসিন্ধু

লালমনিরহাট ছাত্রকল্যাণ সমিতির নেতৃত্বে শিবু দাস এবং কৃপাসিন্ধু

পাবিপ্রবিতে স্বেচ্ছাসেবী সংগঠন জোনাকির নেতৃত্বে ইয়ামিন-নিলয়

পাবিপ্রবিতে স্বেচ্ছাসেবী সংগঠন জোনাকির নেতৃত্বে ইয়ামিন-নিলয়

পাবিপ্রবিতে সাড়ে ২১ কোটি টাকার টেন্ডারে অনিয়মের অভিযোগ

পাবিপ্রবিতে সাড়ে ২১ কোটি টাকার টেন্ডারে অনিয়মের অভিযোগ

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়-পাবিপ্রবির মধ্যে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়-পাবিপ্রবির মধ্যে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

মন্তব্য করুন