প্রকাশ : ২৯ জানুয়ারী ২০২৪ ০৫:২৭ এএম
বামনায় ডৌয়াতলা কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পর্দা উঠলো
বামনা (বরগুনা) প্রতিনিধি: বরগুনার বামনায় হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজ ও হলতা ডৌয়াতলা সমবায় বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পর্দা উঠলো। ২ দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৪-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
২৮ জানুয়ারি রোববার সকাল ১১টায় কলেজ মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ২৯ জানুয়ারি বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২য় দিনের মতো চলমান থাকবে।
বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরগুনা-২ আসনের সংসদ সদস্য সুলতানা নাদিরা।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সাইতুল ইসলাম লিটু, বরগুনা জেলা পরিষদের সদস্য মো. জাহাঙ্গীর হোসেন মোল্লা, উপজেলা ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন হাওলাদার, মহিলা ভাইস চেয়ারম্যান রুমি খানম, চেয়ারম্যান সাইদুর রহমান সবুজ, কামরুজ্জামান সগীর ও নজরুল ইসলাম জমাদ্দারসহ।
সকালে জাতীয় সঙ্গীত ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর পায়রা উড়িয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন, ক্রীড়া শপথ এবং মশাল দৌড়ের আয়োজন করা হয়।
২৯ জানুয়ারি সোমবার সাংস্কৃতিক প্রতিযোগিতার মধ্যে রয়েছে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত সাংস্কৃতিক প্রতিযোগিতা, বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত সাংস্কৃতিক প্রতিযোগিতা ও সবশেষে রাত সাড়ে ৮টায় পুরস্কার বিতরণী।
...
প্রকাশ : ২ বছর আগে
আপডেট : ১ বছর আগে
বামনায় ডৌয়াতলা কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পর্দা উঠলো