কালাইয়ে পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু

কালাইয়ে পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু

...

প্রকাশ : ১ বছর আগে

আপডেট : ১ বছর আগে

কালাইয়ে পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু

কালাইয়ে পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের কালাইয়ে পানিতে ডুবে রাহাত (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।১২ জুন বুধবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। শিশুটি  উপজেলার উদয়পুর ইউনিয়নের শেখপুর গ্রামের সেলিম রহমানের ছেলে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াসিম আল বারী।প্রতিবেশীরা জানায়, শিশু রাহাত দুপুরে তার গ্রামে বাবা সেলিমের সাথে মজলিস খেতে যায়। পরে সেলিম তার ছেলেকে বাড়ি রেখে হাটে বাজার করতে যায়। এদিকে শিশু রাহাত বাঁশের কঞ্চিতে সুতা লাগিয়ে বাড়ির সামনে পুকুরে গেলে শিশুটির মা ইতুর চোখে পড়লে তখনই তাকে বাড়িতে নিয়ে যায়। শিশুকে বাড়িতে রেখে মা গোয়াল ঘরে গরুর গোবর তুলতে যায়। কাজ শেষে মা শিশুটিকে বাড়িতে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকে। কোথাও না পেয়ে বিকালে তার পুকুরে যাওয়ার কথা মনে পড়লে সেখানে গিয়ে শিশুটিকে পুকুরে ভাসতে দেখে।কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াসিম আল বারী বলেন, শিশুটির পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাইনি। তাই অপমৃত্যু হিসেবে একটি মামলা দায়ের করা হবে।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

বুড়িগঙ্গায় ডুবে শিশুর মৃত্যু

বুড়িগঙ্গায় ডুবে শিশুর মৃত্যু

মৌলভীবাজারে বন্যার পানিতে ডুবে ২ জনের মৃত্যু

মৌলভীবাজারে বন্যার পানিতে ডুবে ২ জনের মৃত্যু

ফকিরহাটে পানিতে ডুবে দিনমুজুরের মৃত্যু

ফকিরহাটে পানিতে ডুবে দিনমুজুরের মৃত্যু

আখাউড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

আখাউড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

মৌলভীবাজারে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

মৌলভীবাজারে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

মন্তব্য করুন