রাজস্থলীতে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা

রাজস্থলীতে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা

...

প্রকাশ : ১ বছর আগে

আপডেট : ১ বছর আগে

রাজস্থলীতে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা

রাজস্থলীতে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা

রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি: রাঙামাটি রাজস্থলীতে গণহত্যা দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।২৫ মার্চ সোমবার সকালে রাজস্থলী উপজেলা প্রশাসনের উদ্যোগে নির্বাহী অফিসারের কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী অফিসার এ এইচ ইরফান উদ্দিন আহমেদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা।বিশেষ অতিথি ছিলেন দুইনং গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান পুচিংমং মারমা, ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা, কৃষি কর্মকর্তা মাহবুব এলাহী, ডা, রুইহলাঅং মারমা ও রাজস্থলী থানার এস আই আলী হোসেন।এসময় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।বক্তাগণ এতে ১৯৭১ সালের ২৫ মার্চের সেই কালো রাতের স্মৃতিচারণ করেন। উপস্থিত সকলেই শ্রদ্ধাভরে স্মরণ করেন সেই কালো রাতে পাক-হানাদার বাহিনীর হাতে নির্মমভাবে জীবন হারানো দেশপ্রেমিক ছাত্র, শিক্ষক, পুলিশ বাহিনীর সদস্যসহ আপামর মুক্তিকামী জনগণকে। পরিশেষে মুক্তিযুদ্ধের চেতনায় দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে জাতির পিতার সোনার বাংলা গড়ে তুলার আহবান জানান বক্তারা।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

কুমিল্লা জেলা পুলিশের উদ্যোগে গণহত্যা দিবস পালিত

কুমিল্লা জেলা পুলিশের উদ্যোগে গণহত্যা দিবস পালিত

গণহত্যা দিবসের নির্দেশনা অমান্য করে আলোকসজ্জা

গণহত্যা দিবসের নির্দেশনা অমান্য করে আলোকসজ্জা

খুলনায় গণহত্যা দিবস পালিত

খুলনায় গণহত্যা দিবস পালিত

গণহত্যা দিবসে বাকৃবি বধ্যভূমিতে শ্রদ্ধা জ্ঞাপন

গণহত্যা দিবসে বাকৃবি বধ্যভূমিতে শ্রদ্ধা জ্ঞাপন

ফরিদপুরে আলোচনা সভার মধ্য দিয়ে গণহত্যা দিবস পালিত

ফরিদপুরে আলোচনা সভার মধ্য দিয়ে গণহত্যা দিবস পালিত

মন্তব্য করুন