লংগদুতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারদের মাঝে কৃষি উপকরণ বিতরণ

লংগদুতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারদের মাঝে কৃষি উপকরণ বিতরণ

...

প্রকাশ : ২ বছর আগে

আপডেট : ২ বছর আগে

লংগদুতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারদের মাঝে কৃষি উপকরণ বিতরণ

লংগদুতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারদের মাঝে কৃষি উপকরণ বিতরণ

লংগদু (রাঙ্গামাটি) প্রতিনিধি: অক্টোবরে পার্বত্য জেলা রাঙামাটির লংগদুতে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষক পরিবারের মাঝে কৃষি উপকরণ বিতরণ করেছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা।৩ জানুয়ারি বুধবার সকালে উপজেলার ৪ নম্বর বগাচতর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ৭৩০ কৃষক পরিবারের মাঝে এই উপকরণ বিতরণ করা হয়।পরিবার প্রতি বিতরণ করা এসব উপকরণের মধ্যে রয়েছে ধানবীজ ৫ কেজি, ডিএপি সার ১০ কেজি, এমওপি সার ১০ কেজি, কোদাল ১টি, ড্রাম ১টি, ১২ ধরনের সবজি বীজ ও সেচনী ১টি।বগাচতর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল বাশারের সভাপতিত্বে কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থার এডমিন অ্যাসিসটেন্ট ঝিনু ত্রিপুরা, উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা রফিকুল ইসলাম, ইউনিয়ন পরিষদের সদস্য জহিরুল ইসলাম প্রমূখ।অনুষ্ঠানে বক্তারা বলেন, পার্বত্য অঞ্চলের দরিদ্র কৃষকদের উন্নয়নে সরকারের পাশাপাশি জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এগিয়ে এসেছে। তাদের থেকে পাওয়া এসকল কৃষি উপকরণ দিয়ে ক্ষতিগ্রস্ত কৃষকরা ফসল উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থার লংগদু উপজেলা ফিল্ড ফ্যাসিলিটেটর শ্যামল কান্তি ত্রিপুরার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, প্রোগ্রাম অ্যাসিসটেন্ট লাথুইন মারমা, উপ সহকারী কৃষি কর্মকর্তা আতিকুল ইসলাম মনির ও রওশন আরা বিপাশা, ইউপি সদস্য আব্দুল করিম হাওলাদার,  দেলোয়ার হোসেন, নারী ইউপি সদস্য আকলিমা বেগম প্রমুখ।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

কালাইয়ে কৃষকদের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ

কালাইয়ে কৃষকদের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ

কালাইয়ে কৃষকদের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ

কালাইয়ে কৃষকদের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ

মাধবপুরে উদ্যোক্তাদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ

মাধবপুরে উদ্যোক্তাদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ

মাধবপুরে উদ্যোক্তাদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ

মাধবপুরে উদ্যোক্তাদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ

ঘাটাইলে কৃষকদের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ

ঘাটাইলে কৃষকদের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ

মন্তব্য করুন