ফকিরহাটে মধ্যরাতে আগুন লেগে পুড়ে গেছে পারিবারিক মন্দির

ফকিরহাটে মধ্যরাতে আগুন লেগে পুড়ে গেছে পারিবারিক মন্দির

...

প্রকাশ : ১ বছর আগে

আপডেট : ১১ মাস আগে

ফকিরহাটে  মধ্যরাতে আগুন লেগে পুড়ে গেছে পারিবারিক মন্দির

ফকিরহাটে মধ্যরাতে আগুন লেগে পুড়ে গেছে পারিবারিক মন্দির

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলার দোহাজারী পশ্চিমপাড়া এলাকায় মধ্যরাতে একটি পারিবারিক কালি মন্দিরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পাওয়ার পর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।পুলিশ জানায়, ২১ মে মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে দোহাজারী পশ্চিপাড়া এলাকার কাঁচামাল ব্যবসায়ী শ্যাম অধিকারীর বাড়ির কাঠের ঘরে আগুন লাগে। সেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়লে পাশে অবস্থিত মন্দিরে আগুন লেগে যায়।পরিবারের লোকজন আগুন দেখতে পেয়ে স্থানীয়দের সহযোগিতায় প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয়। এ সময় আগুনে মন্দির আংশিকভাবে পুড়ে ক্ষতিগ্রস্থ হয়।খবর পেয়ে ২২ মে বুধবার সকালে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।ক্ষতিগ্রস্ত গৃহকর্তা শ্যাম অধিকারী জানান, রাতে প্রথমে কাঠের ঘরে আগুন লাগে। পরে সেই আগুন ছড়িয়ে পড়ে মন্দিরে। এতে মন্দিরের বিগ্রহসহ অন্যান্য জিনিসপত্র ক্ষতিগ্রস্ত হয়। শত্রুতামূলকভাবে কেউ এই আগুন লাগাতে পারে বলে তিনি ধারণা করছেন।সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রবিউল ইসলাম শামীম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। কীভাবে আগুন লেগেছে তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

নারায়ণগঞ্জের পূর্ব লামাপাড়ায় কার্টুন ও জুটের গোডাউনে আগুন

নারায়ণগঞ্জের পূর্ব লামাপাড়ায় কার্টুন ও জুটের গোডাউনে আগুন

তেলের গোডাউনে ঢুকে গায়ে আগুন দিল মাদকাসক্ত

তেলের গোডাউনে ঢুকে গায়ে আগুন দিল মাদকাসক্ত

মাগুরছড়া গ্যাসকূপে অগ্নিকাণ্ডের ২৭ বছরেও ক্ষতিপূরণ দেয়নি অক্সিডেন্টাল

মাগুরছড়া গ্যাসকূপে অগ্নিকাণ্ডের ২৭ বছরেও ক্ষতিপূরণ দেয়নি অক্সিডেন্টাল

কুয়েতে অগ্নিকাণ্ডে অন্তত ৩৯ জন নিহত

কুয়েতে অগ্নিকাণ্ডে অন্তত ৩৯ জন নিহত

আশুলিয়ায় শ্রমিক কলোনিতে অগ্নিকাণ্ড, ১৭ কক্ষ ভস্মীভূত

আশুলিয়ায় শ্রমিক কলোনিতে অগ্নিকাণ্ড, ১৭ কক্ষ ভস্মীভূত

মন্তব্য করুন