লক্ষ্মীপুরে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেলেন ৭০ আশ্রয়হীন পরিবার

...

প্রকাশ : ১ বছর আগে

আপডেট : ১ বছর আগে

লক্ষ্মীপুরে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেলেন ৭০ আশ্রয়হীন পরিবার

লক্ষ্মীপুরে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেলেন ৭০ আশ্রয়হীন পরিবার

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর সদর উপজেলার ৭০টি অসহায় পরিবারকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘর দেওয়া হয়েছে। ১১ জুন মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপকারভোগীদের হাতে ঘরের চাবি হস্তান্তর করা হয়।এর আগে ভিডিও কনফারেন্সে আশ্রয়ণ-২ প্রকল্পের ঘর হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ঘর হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক (ডিসি) সুরাইয়া জাহান, জেলা পরিষদের প্রধান নির্বাহী রেজাই রাফিন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড আপস্) হাসান মোস্তফা স্বপন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান প্রমুখ।সংশ্লিষ্ট সূত্র জানায়, সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়নের করাতির হাট এলাকায় ৩০টি ও চন্দ্রগঞ্জ ইউনিয়নে ৪০টি টিনশেড ব্যারাক জরাজীর্ণ অবস্থায় ছিল। পরে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় জরাজীর্ণ ঘরগুলো ভেঙে নতুন করে সেমিপাকা ভবন নির্মাণ করা হয়। ব্যারাকের সাবেক বাসিন্দাদের মাঝেই নতুন ঘরগুলো হস্তান্তর করা হয়েছে।সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান বলেন, এ উপজেলায় ৭৭১টি ভূমিহীন ও গৃহহীনকে আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে নতুন ঘর দেওয়া হয়েছে। এরমধ্যে ৭০টি পরিবার নতুন করে ঘর পেয়েছেন।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

ফুলছড়িতে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছে আরও ১৯৯ পরিবার

প্রধানমন্ত্রীর উপহারের নতুন বাড়ি পেয়ে উচ্ছ্বাসিত পত্নীতলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীরা

সৈয়দপুরে সরকারি ঘর পেতে দ্বারে দ্বারে ভুমিহীন-অসহায় বৃদ্ধ দম্পত্তি

জীবনের শেষ বেলায় একটি ঘর চান নকলার আয়মন নেছা

মন্তব্য করুন