সুনামগঞ্জের যাত্রীবাহী বাস খাদে পরে আহত ৩০

সুনামগঞ্জের যাত্রীবাহী বাস খাদে পরে আহত ৩০

...

প্রকাশ : ২ বছর আগে

আপডেট : ২ বছর আগে

সুনামগঞ্জের যাত্রীবাহী বাস খাদে পরে আহত ৩০

সুনামগঞ্জের যাত্রীবাহী বাস খাদে পরে আহত ৩০

সুনামগঞ্জ (সিলেট) প্রতিনিধি: সিলেট থেকে ছেড়ে আসা জগন্নাথপুরগামী যাত্রীবাহী একটি মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে প্রায় ৩০ জন যাত্রী আহত হয়েছেন। ১৮ সেপ্টেম্বর সোমবার সকালে জগন্নাথপুর-বিশ্বনাথ-রশিদপুর আঞ্চলিক সড়কের শাসনহবি সেতুর নিকটবর্তী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সিলেট থেকে ছেড়ে আসা একটি মিনিবাস সকাল ৭টার দিকে মিরপুরের শাসননবী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের ডোবায় পড়ে যায়। এ সময় স্থানীয় ও পথচারীরা প্রাণপণ চেষ্টা চালিয় দুর্ঘটনাকবলিত বাস থাকে যাত্রীদের উদ্ধার করেন।এর মাঝে বাসে থাকা ৩০ জন যাত্রী আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ৭ জনের অবস্থা আশংকাজনক থাকায় কর্তব্যরত চিকিৎসক তাদের সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বাকীদের ভর্তি ও প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে বলে জরুরী বিভাগের চিকিৎসক সৃজনা সরকার জানিয়েছেন। আহতরা সিলেট থেকে জগন্নাথপুর পৌর এলাকায় ভবেরবাজারে নির্মাণাধীন শেখ রাসেল স্টেডিয়ামের নির্মাণ কাজের শ্রমিক বলে জানা গেছে।জগন্নাথপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুশংকর পাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবরে পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

রাঙ্গুনিয়ায় যাত্রীবাহী বাস খাদে, আহত ১০

রাঙ্গুনিয়ায় যাত্রীবাহী বাস খাদে, আহত ১০

জগন্নাথপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ১২

জগন্নাথপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ১২

জগন্নাথপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ১২

জগন্নাথপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ১২

কুমিল্লায় জনতা বাস খাদে, আহত ২৫

কুমিল্লায় জনতা বাস খাদে, আহত ২৫

বরিশালে যাত্রীবাহী বাস খাদে পড়ে  নিহত ১, আহত ১২

বরিশালে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১, আহত ১২

মন্তব্য করুন