লক্ষ্মীপুরে ধর্ষণ মামলায় যুবক গ্রেফতার

লক্ষ্মীপুরে ধর্ষণ মামলায় যুবক গ্রেফতার

...

প্রকাশ : ২ বছর আগে

আপডেট : ২ বছর আগে

লক্ষ্মীপুরে ধর্ষণ মামলায় যুবক গ্রেফতার

লক্ষ্মীপুরে ধর্ষণ মামলায় যুবক গ্রেফতার

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে অন্তঃসত্ত্বা নারীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব-১১। ২৯ জানুয়ারি সোমবার রাতে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের চুনকাটিয়া কালিগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয়।৩০ জানুয়ারি মঙ্গলবার বিকেলে র‌্যাব-১১ এর নোয়াখালী ক্যাম্পের স্কোয়াড কমান্ডার গোলাম মোর্শেদ সাংবাদিকদের এ তথ্য জানান।গ্রেফতার যুবকের নাম জোবায়ের হোসেন। তিনি জেলার রামগতি উপজেলার চর আলগী ইউনিয়নের চর সেকান্দর গ্রামের বাসিন্দা এবং রামগতি উপজেলা শ্রমিক লীগের সদস্য সচিব।গোলাম মোর্শেদ জানান, ২০ জানুয়ারি রামগতি উপজেলার চরআলগী ইউনিয়নের চর সেকেন্দার গ্রামের মৌলভী বাজারের এ ঘটনা ঘটে। নির্যাতনের শিকার ওই দুই মাসের অন্তঃসত্ত্বা নারী বাবার বাড়ি যাওয়ার পথে ওই এলাকায় পৌঁছালে জোবায়ের ও তার এক সহযোগীসহ ধরে নিয়ে নিজের ব্যক্তিগত কার্যালয়ে ধর্ষণ করে। এসময় তার সহযোগী শাহাদাত বাহিরে পাহারায় ছিলেন। ধর্ষণের পর ঘটনাটি কাউকে না জানাতে তারা হুমকি দেন। এরপর ২৮ জানুয়ারি ভিকটিম বাদি হয়ে দুই জনের নামে মামলা করেন।র‌্যাব-১১ এর নোয়াখালী ক্যাম্পের স্কোয়াড কমান্ডার গোলাম মোর্শেদ আরও জানান, মামলার পর জোবায়েরকে ধরতে গোয়েন্দা তৎপরতা শুরু হয়। আসামীকে গ্রেফতারের পর আইনি ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

সাতপাকে বাঁধার প্রতিশ্রুতি ভঙ্গ, থানায় ধর্ষণ মামলা

সাতপাকে বাঁধার প্রতিশ্রুতি ভঙ্গ, থানায় ধর্ষণ মামলা

সাতপাকে বাঁধার প্রতিশ্রুতি ভঙ্গ, থানায় ধর্ষণ মামলা

সাতপাকে বাঁধার প্রতিশ্রুতি ভঙ্গ, থানায় ধর্ষণ মামলা

সাদুল্লাপুরে পৃথক ধর্ষণ মামলায় গ্রেফতার ২

সাদুল্লাপুরে পৃথক ধর্ষণ মামলায় গ্রেফতার ২

সাদুল্লাপুরে পৃথক ধর্ষণ মামলায় গ্রেফতার ২

সাদুল্লাপুরে পৃথক ধর্ষণ মামলায় গ্রেফতার ২

লালমনিরহাটে ইউপি সদস্যের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ

লালমনিরহাটে ইউপি সদস্যের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ

মন্তব্য করুন