মেহেরপুরে স্বামীর হাতে স্ত্রী খুন!

মেহেরপুরে স্বামীর হাতে স্ত্রী খুন!

...

প্রকাশ : ১ বছর আগে

আপডেট : ১১ মাস আগে

মেহেরপুরে স্বামীর হাতে স্ত্রী খুন!

মেহেরপুরে স্বামীর হাতে স্ত্রী খুন!

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরে সালেহা খাতুন নামের তিন সন্তানের জননীকে ধারালো অস্ত্র (হাসুয়া) দিয়ে কুপিয়ে হত্যা করেছে তার স্বামী এলাহি বক্স। ১০ মে শুক্রবার সকালে সদর উপজেলার গোভীপুর গ্রামে এ ঘটনা ঘটে।এ ঘটনায় এলাকাবাসী তার স্বামীকে আটক করে পুলিশের কাছে তুলে দিয়েছে। এলাহি বক্স গোভিপুর ভিটাপাড়ার খোদা বক্সের ছেলে।স্থানীয়রা জানান, শুক্রবার সকালের দিকে সালেহা খাতুন ওয়াশরুমে যাওয়ার জন্য ঘর থেকে নামেন। এসময় তার স্বামী এলাহি বক্স ধারালো হাসুয়া দিয়ে তাকে উপুর্যপুরি কোপাতে শুরু করেন। সালেহা খাতুনের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসলেও তাকে শেষ রক্ষা করতে পারেননি। পরে ছালেহা খাতুনকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।স্থানীয়রা আরও জানান, এলাহি বক্স মানসিক রোগী। তবে কী কারণে তার স্ত্রীকে হত্যা করল সে ব্যাপারে কেউ কিছু বলতে পারছেন না।ঘটনাস্থল পরিদর্শন করে মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কনি মিয়া বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এলাকাবাসী খুনি এলাহি বক্সকে ধরিয়ে দিয়েছে। মামলা প্রক্রিয়াধীন। তদন্ত শেষে হত্যার উদ্দেশ্যে জানা যাবে।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

মাদক কারবারে বাধা দিলেই খুন করে মরদেহ পুঁতে রাখতেন স্বপন

মাদক কারবারে বাধা দিলেই খুন করে মরদেহ পুঁতে রাখতেন স্বপন

মাদক কারবারে বাধা দিলেই খুন করে মরদেহ পুঁতে রাখতেন স্বপন

মাদক কারবারে বাধা দিলেই খুন করে মরদেহ পুঁতে রাখতেন স্বপন

নওগাঁয় নিজ বাড়ির সামনে ছুরিকাঘাতে বৃদ্ধ খুন

নওগাঁয় নিজ বাড়ির সামনে ছুরিকাঘাতে বৃদ্ধ খুন

সিলেটে গোরস্থানে খুন

সিলেটে গোরস্থানে খুন

লালমনিরহাটে কিশোরের দায়ের কোপে কিশোর খুন, ২ দিন পর মরদেহ উদ্ধার

লালমনিরহাটে কিশোরের দায়ের কোপে কিশোর খুন, ২ দিন পর মরদেহ উদ্ধার

মন্তব্য করুন