আখাউড়ায় অবৈধ পণ্য আটক করায় রাজস্ব কর্মকর্তাসহ তিনজনকে পিটিয়েছে লাগেজ পার্টি

আখাউড়ায় অবৈধ পণ্য আটক করায় রাজস্ব কর্মকর্তাসহ তিনজনকে পিটিয়েছে লাগেজ পার্টি

...

প্রকাশ : ২ বছর আগে

আপডেট : ১ বছর আগে

আখাউড়ায় অবৈধ পণ্য আটক করায় রাজস্ব কর্মকর্তাসহ তিনজনকে পিটিয়েছে লাগেজ পার্টি

আখাউড়ায় অবৈধ পণ্য আটক করায় রাজস্ব কর্মকর্তাসহ তিনজনকে পিটিয়েছে লাগেজ পার্টি

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের কাস্টমস কর্তৃপক্ষ অবৈধ পণ্য আটক করায় সেখানকার রাজস্ব কর্মকর্তাসহ তিনজনকে পিটিয়েছে লাগেজ পার্টি।১৫ মার্চ শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে কাস্টমস অফিস ও আখাউড়া-আগরতলা সড়কে দু’দফায় এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় আহত সহকারী রাজস্ব কর্মকর্তা মো. কামরুল পারভেজ আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। অপর দুই আহত ব্যক্তি হলেন, কাস্টমসের সিপাহি পদে কর্মরত মো. জুম্মন ও মো. ইমন মিয়া।১৫ শুক্রবার সন্ধ্যা সোয়া সাতটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। ঘটনার সঙ্গে সরাসরি জড়িতসহ স্থানীয় প্রভাবশালী লাগেজ পার্টির চক্রটিকে ওই মামলায় আসামি করা হতে পারে বলে ইংগিত পাওয়া গেছে। স্থানীয় ও আহতদের সূত্র জানায়, বেলা সোয়া তিনটার দিকে ভারত ফেরত এক বা একাধিক যাত্রী সাত-আটটি ব্যাগে করে প্রচুর মালামাল নিয়ে আসেন।নিয়ম অনুসারে কাস্টমসের লাগেজ স্ক্যানিংয়ের কক্ষে না নিয়ে সিএনজি চালিত অটোরিকশায় উঠিয়ে ফেলা হয়। তখন কাস্টমসের পক্ষ থেকে এসব পণ্য স্ক্যানিং কক্ষে নিয়ে যাওয়ার অনুরোধ করা হয়। এতে ক্ষিপ্ত হয় স্থানীয় চক্রটি। তারা এ নিয়ে কাস্টমসের লোকজনের সঙ্গে বাগবিতন্ডায় জড়িয়ে পড়েন এবং হামলায় উদ্যত হন। এরই ফাঁকে মালামাল নিয়ে ওই অটোরিকশা সটকে পড়ে।তাৎক্ষণিকভাবে কাস্টমস কর্তৃপক্ষও তাদের পিছু নেয়। বিজিবি ক্যাম্প পার হওয়ার পর অটোরিকশাটি আটক করা হলে চক্রটি কাস্টমসের লোকজনের উপর চড়াও হয়। এতে কাস্টমসের তিনজন আহত হন। স্থানীয় লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করে। এর মধ্যে আহত একজন আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসা নেন।আহত সহকারী রাজস্ব কর্মকর্তা মো. কামরুল পারভেজ বলেন, ‘সাত-আটটি ব্যাগে বিপুল পরিমাণ মালামাল ছিলো। স্ক্যানিং করতে রাজি না হয়ে তারা উল্টো ক্ষিপ্ত হয়। এক পর্যায়ে অটোরিকশা নিয়ে চলে যায়। কিছুদূর যাওয়ার পর আটক করা হলে কবির, আওলাদসহ কয়েকজনের নেতৃত্বে আমাদের উপর হামলা হয়।’অপর এক প্রশ্নের জবাবে তিনি জানান, মাল নিয়ে আসা যাত্রী ভারতীয় নাকি বাংলাদেশি সেটি জানা যায়নি। তবে তাদের সঙ্গে স্থানীয় একটি বড় চক্র রয়েছে। হামলায় তিনিসহ তিনজন আহত হওয়ার কথা উল্লেখ করে তিনি এ ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত সেটি জানার চেষ্টা চলছে বলে জানান। হামলাকারীসহ তাদের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

রাজাপুরে প্রতিপক্ষের হামলায় স্কুল ছাত্রীসহ আহত ২

রাজাপুরে প্রতিপক্ষের হামলায় স্কুল ছাত্রীসহ আহত ২

রামপালে মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় মা-মেয়েকে মারধর

রামপালে মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় মা-মেয়েকে মারধর

কুমারখালীতে ভোটকেন্দ্রে প্রতিপক্ষের হামলায় আহত ৩

কুমারখালীতে ভোটকেন্দ্রে প্রতিপক্ষের হামলায় আহত ৩

বাগেরহাটে স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টা, প্রতিবাদ করায় পিতাসহ ৪ জন আহত

বাগেরহাটে স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টা, প্রতিবাদ করায় পিতাসহ ৪ জন আহত

সেনবাগে নির্বাচনী প্রচারমাইক ভাঙচুর-লুটপট, আহত ২

সেনবাগে নির্বাচনী প্রচারমাইক ভাঙচুর-লুটপট, আহত ২

মন্তব্য করুন