বিজয় দিবসে আখাউড়া সীমান্তে বিজিবি-বিএসএফ যৌথ রিট্রিট সিরিমনি অনুষ্ঠিত

বিজয় দিবসে আখাউড়া সীমান্তে বিজিবি-বিএসএফ যৌথ রিট্রিট সিরিমনি অনুষ্ঠিত

...

প্রকাশ : ২ বছর আগে

আপডেট : ১১ মাস আগে

বিজয় দিবসে আখাউড়া সীমান্তে বিজিবি-বিএসএফ যৌথ রিট্রিট সিরিমনি অনুষ্ঠিত

বিজয় দিবসে আখাউড়া সীমান্তে বিজিবি-বিএসএফ যৌথ রিট্রিট সিরিমনি অনুষ্ঠিত

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ১৬ ডিসেম্বর শনিবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সীমান্তের শূন্য রেখায় বিজিবি-বিএসএফ যৌথ রিট্রিট সিরিমনি প্যারেড অনুষ্ঠিত হয়েছে।৬০ বিজিবি সুলতানপুর ব্যাটালিয়নের সার্বিক ব্যবস্থাপনায় আখাউড়া আইসিপি এবং ভারতের ত্রিপুরার ৪২ ব্যাটালিয়ননের আগরতলা আইসিপি বিএসএফর যৌথ আয়োজন সিরিমনি অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবি কুমিল্লা সেক্টর কমান্ডার কর্নেল মো. শরিফুল ইসলাম মেরাজ। এ সময় আরও উপস্থিত ছিলেন ৬০ বিজিবি সুলতানপুর ব্যাটালিয়েনের অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ আশিক হাসান উল্লাহ, বিএসএফ ৪২ ব্যাটালিয়ননের ভারপ্রাপ্ত কমানডেন্ট কে এস ন্যাগীসহ বিজিবি ও বিএসএফের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।প্রথমে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা একে অপরকে সম্মান জানান। উভয় দেশের চৌকস গার্ডদল সশস্ত্র সালাম জানায় নিজ নিজ দেশের পতাকাকে। পরে বিজিবি-বিএসএফ প্যারেড দল চমকমপ্রদ ও মনোমুগ্ধকর প্যারেড প্রদর্শন করেন। প্যারেড শেষে বিউগলের সুর বাজানো হয়। এক সাথে দুই দেশের জাতীয় পতাকা নমিত করা হয়। এসময় সীমান্তের দুই অংশে শত শত দর্শনার্থী দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর প্যারেড উপভোগ করেন এবং করতালির মাধ্যমে অভিনন্দন জানান।এসময় বিএসএফ ৪২ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কমানডেন্ট কে এস ন্যাগী ভারতবাসীর পক্ষ থেকে বিজয় দিবসের বাংলাদেশবাসীকে শুভেচ্ছা জানান। তিনি বলেন, বাংলাদেশ-ভারতের মধ্যে মধুর সম্পর্ক রয়েছে। এ সম্পর্ককে আমরা আরও মজবুত করবো।বিজিবি কুমিল্লা সেক্টর কমান্ডার কর্নেল মো. শরিফুল ইসলাম মেরাজ বলেন, আজকে বাংলাদেশের জন্য একটি গৌরবের দিন। এ ধরনের অনুষ্ঠান দু’দেশের সম্পর্ক উন্নয়ন ও মানুষকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে বলে তিনি অভিমত ব্যক্ত করেন।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

কুমিল্লা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

কুমিল্লা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে ৩ বাংলাদেশি আহত

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে ৩ বাংলাদেশি আহত

স্থাপনা ভারতীয়দের, অবৈধপথে ‘ইট’ যাচ্ছে বাংলাদেশ থেকে

স্থাপনা ভারতীয়দের, অবৈধপথে ‘ইট’ যাচ্ছে বাংলাদেশ থেকে

পাটগ্রাম সীমান্তে ভারতীয় নাগরিকের মরদেহ উদ্ধার

পাটগ্রাম সীমান্তে ভারতীয় নাগরিকের মরদেহ উদ্ধার

পাটগ্রাম সীমান্তে ভারতীয় নাগরিকের মরদেহ উদ্ধার

পাটগ্রাম সীমান্তে ভারতীয় নাগরিকের মরদেহ উদ্ধার

মন্তব্য করুন