বসতঘরে অগ্নিকাণ্ড: মায়ের সামনে আগুনে পুড়লো ৬ বছরের শিশু

বসতঘরে অগ্নিকাণ্ড: মায়ের সামনে আগুনে পুড়লো ৬ বছরের শিশু

...

প্রকাশ : ১ বছর আগে

আপডেট : ১১ মাস আগে

বসতঘরে অগ্নিকাণ্ড: মায়ের সামনে আগুনে পুড়লো ৬ বছরের শিশু

বসতঘরে অগ্নিকাণ্ড: মায়ের সামনে আগুনে পুড়লো ৬ বছরের শিশু

তালতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার তালতলীতে বসতঘরে অগ্নিকাণ্ডে মায়ের সামনে আগুনে পুড়ে জুনায়েদ নামে ৬ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের বড় ভাই মো. জাবের (১৫) দগ্ধ হয়েছেন।৩ জুন সোমবার রাত ৮ টার দিকে উপজেলার নিশান বাড়িয়া ইউনিয়নের বড় অঙ্কুজান পাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. জুনায়েদ ও আহত মো. জাবের একই গ্রামের কালাম গাজীর ছেলে।ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার রাত ৮ টার দিকে কালাম গাজীর বসতঘরে আগুন লাগে। মূহুর্তে তা পুরো বসতঘরে ছড়িয়ে পড়ে। তখন ঘরে মো. জুনায়েদ ও মো. জাবের দুই ভাই ঘুমিয়ে ছিল। আগুনের তাপে মো. জাবের ঘর থেকে দগ্ধ অবস্থায় বের হয়ে আসেন। তাদের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে গিয়ে আগুন নেভাতে চেষ্টা করে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে কালাম গাজীর ৬ বছর বয়সী ছেলে মো. জুনায়েদের পোড়া মরদেহ উদ্ধার করে।নিহতের মা কুসছুম বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ঘূর্ণিঝড় রেমালের পর থেকে বিদ্যুৎ না থাকায় ঘরে কুপি জ্বালিয়ে রেখে প্রকৃতির ডাকে সাড়া দিতে বাহিরে যাই। এসম ঘরে জুনায়েদ ও জাবের ঘুমানো ছিল। কিছুক্ষণ পরে ঘরে আগুন দেখতে পাই।প্রত্যক্ষদর্শী বেল্লাল হোসেন বলেন, আগুন লাগার সাথে সাথে ফায়ার সার্ভিসকে খবর দেই। কিন্তু তারা আসতে গাফিলতি করে। ১০ মিনিটের পথ তারা আসছে দেড় ঘণ্টা পর। ফায়ার সার্ভিসের গাফিলতির কারণেই শিশুটি মারা গেছে। সঠিক সময়ে ফায়ার সার্ভিস কর্মীরা আসলে শিশুটি মারা যেত না।তালতলী ফায়ার সার্ভিসের কর্মকর্তা বদিউজ্জামান বলেন, আমরা খবর পেয়ে সাথে সাথে রওয়ানা হলেও তালতলী শহরে দুটি নির্বাচনী পথসভায় থাকায় সড়কে জ্যাম ছিল। তাই আমাদের যেতে বিলম্ব হয়েছে।তিনি আরও বলেন, আমরা স্থানীয়দের সহযোগিতায় প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনি। এসময় একটি দগ্ধ শিশুর মরাদেহ উদ্ধার করা হয়।তালতলী উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) সিফাত আনোয়ার তুমপা বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। ক্ষতিগ্রস্ত পরিবারকে আমরা সহায়তা প্রদান করবো।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

নারায়ণগঞ্জের পূর্ব লামাপাড়ায় কার্টুন ও জুটের গোডাউনে আগুন

নারায়ণগঞ্জের পূর্ব লামাপাড়ায় কার্টুন ও জুটের গোডাউনে আগুন

তেলের গোডাউনে ঢুকে গায়ে আগুন দিল মাদকাসক্ত

তেলের গোডাউনে ঢুকে গায়ে আগুন দিল মাদকাসক্ত

মাগুরছড়া গ্যাসকূপে অগ্নিকাণ্ডের ২৭ বছরেও ক্ষতিপূরণ দেয়নি অক্সিডেন্টাল

মাগুরছড়া গ্যাসকূপে অগ্নিকাণ্ডের ২৭ বছরেও ক্ষতিপূরণ দেয়নি অক্সিডেন্টাল

কুয়েতে অগ্নিকাণ্ডে অন্তত ৩৯ জন নিহত

কুয়েতে অগ্নিকাণ্ডে অন্তত ৩৯ জন নিহত

আশুলিয়ায় শ্রমিক কলোনিতে অগ্নিকাণ্ড, ১৭ কক্ষ ভস্মীভূত

আশুলিয়ায় শ্রমিক কলোনিতে অগ্নিকাণ্ড, ১৭ কক্ষ ভস্মীভূত

মন্তব্য করুন