মানিকগঞ্জে খাজনা তোলাকে কেন্দ্র করে ২ যুবলীগ নেতাকে মারধর

মানিকগঞ্জে খাজনা তোলাকে কেন্দ্র করে ২ যুবলীগ নেতাকে মারধর

...

প্রকাশ : ১ বছর আগে

আপডেট : ১১ মাস আগে

মানিকগঞ্জে খাজনা তোলাকে কেন্দ্র করে ২ যুবলীগ নেতাকে মারধর

মানিকগঞ্জে খাজনা তোলাকে কেন্দ্র করে ২ যুবলীগ নেতাকে মারধর

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের সাটুরিয়ার দরগ্রাম হাট বাজারের খাজনা তোলাকে কেন্দ্র করে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও দরগ্রাম ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদককের উপর হামলা করে ঠান্ডুমিয়া।সাটুরিয়ার দরগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলীনূর বকস রতন বিষয়টি নিশ্চিত করে বলেন, দরগ্রাম বাজারের চলতি বছরে ইজারা পান উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেক।বুধবার দুপুরে একটি দোকানের সামনে তরমুজ বিক্রেতার কাছ থেকে খাজনা তোলাকে কেন্দ্র করে দরগ্রাম উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. ঠান্ডু মিয়ার সাথে কথা কাটাকাটি হলে উভয়পক্ষ মারমুখি হয়ে উঠে। পরে দরগ্রাম ইউপি যুবলীগের সাধারণ সম্পাদক মো. বাদশা মিয়াকে মারধর করলে যুবলীগ নেতা আ. খালেকও মারধর করা হয়।এক পর্যায়ে যুবলীগ নেতা আব্দুল খালেকের নাক মুখ দিয়ে রক্ত বের হলে তাকে স্থানীয়রা উদ্ধার করে সাটুরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয় চিকিৎসার জন্য। পরে সাটুরিয়া হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে যান। স্থানীয় আওয়ামী লীগ নেতারা অভিযোগ করে বলেছেন, ঠান্ডুমিয়ার নির্দেশে যুবলীগ নেতাদের উপর হামলা করা হয়।এ বিষয়ে দরগ্রাম উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. ঠান্ডু মিয়া বলেন, যে জায়গায় তরমুজ বিক্রি করা হচ্ছে সে জায়গা স্কুলের আওতাধীন। সেখানে গিয়ে যুবলীগের নেতা আব্দুল খালেক খাজনা চান। তাকে খাজনা না দিলে আর এখানে বসতে দেওয়া হবে না বলে হুমকি দেয়। এ নিয়ে কথা কাটাকাটি ও খাজনা বেশি দাবি করলে উভয় পক্ষের লোকজন উত্তেজিত হয়ে পরলে স্থানীয়া যুবলীগ নেতাদের উপর হামলা করে বলে তিনি জানান।সাটুরিয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেকের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে, তা বন্ধ থাকায় তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।সাটুরিয়া থানার ওসি (তদন্ত) মানবেন্দ্র বালো বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে বলেন, ঘটনার একদিন পার হলেও এখনও কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত স্বাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

দাউদকান্দিতে যুবককে প্রকাশ্যে মারধরের ভিডিও ভাইরাল

দাউদকান্দিতে যুবককে প্রকাশ্যে মারধরের ভিডিও ভাইরাল

মাদ্রাসার নারী সুপারকে মারধর ও শ্লীলতাহানির ঘটনায় শিক্ষকের বিরুদ্ধে মামলা

নড়াইলের বাঁকা গ্রাম ফের অশান্ত!

নড়াইলের বাঁকা গ্রাম ফের অশান্ত!

রামপালে মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় মা-মেয়েকে মারধর

রামপালে মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় মা-মেয়েকে মারধর

মন্তব্য করুন