প্রকাশ : ১০ জানুয়ারী ২০২৪ ০৯:১৯ এএম
রাঙামাটিতে গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু
রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাইয়ে পিডিবি প্রজেক্টের রাইটব্যাংক এলাকায় বিষপানে জোনাকি আক্তার (২০) নামে এক যুবতী গৃহকর্মীর রহসাজনক আত্মহত্যা করার খবর পাওয়া গেছে।
৯ জানুয়ারি মঙ্গলবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সে কাপ্তাই ইউনিয়নের ৪নং ওয়ার্ডের দিন মজুর মিজান মিয়া প্রকাশ জাফরের কন্যা।
নিহতের বাবা জাফর মিয়া জানান, তার বড় মেয়ে জোনাকি আক্তার ৪ মাস যাবৎ রাইটবাংক এলাকায় ইলেকট্রিক মেকানিক ইব্রাহিম রানার বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করত এবং তাদের বাসাতেই থাকত।
তিনি আরও জানান, ৫ জানুয়ারি সে রানার বাসায় বিষপান করে বলে ইউপি সদস্য আবুল হোসেনের মাধ্যমে আমি জানতে পারি। ইব্রাহিম রানা বিষ পানের বিষয়টি আমাদের না জানিয়ে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে ভর্তি করায়। সেখানে ৪ দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় মঙ্গলবার সকালে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে মারা যায় আমার মেয়ে।
মেয়ের মৃত্যুর সঠিক বিচার চেয়ে জাফর বলেন, আমি আমার মেয়ের মৃত্যুর সঠিক তদন্তপূর্বক সুষ্ঠু বিচার চাই। এখানে তাকে হত্যা করার ষড়যন্ত্র দেখতি পাচ্ছি।
ইউপি সদস্য আবুল হোসেন জানান, মেয়েটি কীভাবে মারা গেছে আমি তা জানি না। তবে শুনেছি বিষপান করেছে।
এ বিষয়ে একাধিকবার ইব্রাহীম রানার সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
কাপ্তাই থানার ওসি মো. আবুল কালাম জানান, পারিবারিক কলহের কারণে বিষপান করেছে বলে জানতে পারি। তদন্তপূর্বক সঠিক বিষয় জানা যাবে।
...
প্রকাশ : ২ বছর আগে
আপডেট : ২ বছর আগে
রাঙামাটিতে গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু