চার নেতাকে হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে ইউপিডিএফের সড়ক অবরোধ

...

প্রকাশ : ২ বছর আগে

আপডেট : ২ বছর আগে

চার নেতাকে হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে ইউপিডিএফের সড়ক অবরোধ

চার নেতাকে হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে ইউপিডিএফের সড়ক অবরোধ

মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি: সড়কে টায়ার জ্বালিয়ে ও গাছের গুড়ি ফেলে পার্বত্য খাগড়াছড়ি জেলায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ'র) ডাকে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ চলছে।খাগড়াছড়ির পানছড়িতে প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ প্রসীত সমর্থিত গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিপুল চাকমাসহ ৪ জনকে হত্যার প্রতিবাদে এ অবরোধের ডাক দেয় পাহাড়ের এ আঞ্চলিক সংগঠন।অবরোধ চলাকালে ১৪ ডিসেম্বর সোমবার সকালে খাগড়াছড়ি জেলার গুইমারা যৌথ খামারসহ বিভিন্ন উপজেলার সড়কের গুরুত্বপূর্ণ স্থানে বিচ্ছিন্নভাবে পিকেটিং করেছে সংগঠনটির সমর্থকরা।অবরোধের ফলে খাগড়াছড়ির সাথে ঢাকা-চট্টগ্রামসহ দূরপাল্লার সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। এছাড়াও খাগড়াছড়ির পানছড়ি, গুইমারা, মাটিরাঙ্গা, রামগড়, মানিকছড়ি ও লক্ষ্মীছড়ি উপজেলার আভ্যন্তরীণ সড়কেও যান চলাচল বন্ধ রয়েছে।এদিকে ঢাকা থেকে ছেড়ে আসা নৈশকোচগুলো সকালের দিকে পুলিশি পাহারায় জেলা সদরে পৌঁছে দেয়া হয়েছে।সকাল সন্ধ্যা সড়ক অবরোধ চলাকালে যেকোনো ধরনের সহিংসতা এড়াতে জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর টহল জোরদার রয়েছে। 
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

সোমবার রাঙামাটিতে ইউপিডিএফ’র অর্ধদিবস অবরোধ

৫ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর ফরিদপুর-খুলনা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

জলবায়ু পরিবর্তনের ক্ষতিপূরণের দাবিতে বরিশালে সড়ক অবরোধ

পুলিশের রেকার গাড়ির চাপায় রিকশাচালক নিহত, প্রতিবাদে বিক্ষুব্ধ জনতার মহাসড়ক অব‌রোধ

মন্তব্য করুন