চরফ্যাশনে ভূমিহীনদের মাঝে দলিলসহ ঘর হস্তান্তর

চরফ্যাশনে ভূমিহীনদের মাঝে দলিলসহ ঘর হস্তান্তর

...

প্রকাশ : ১ বছর আগে

আপডেট : ১ বছর আগে

চরফ্যাশনে ভূমিহীনদের মাঝে দলিলসহ ঘর হস্তান্তর

চরফ্যাশনে ভূমিহীনদের মাঝে দলিলসহ ঘর হস্তান্তর

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি: সরকারের আবাসন কর্মসূচি আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবার জন্য আবাসন নিশ্চিত করতে আজ সারা দেশের ন্যয় দ্বীপ জেলা ভোলার চরফ্যাশন চর কচ্ছপিয়ায় গৃহহীন ও ভূমিহীনদের মাঝে দলিলসহ বাড়ি হস্তান্তর করেন প্রধানমন্ত্রী।১১ জুন মঙ্গলবার বেলা ১১টায় তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভোলার চরফ্যাশন উপজেলার সঙ্গে সংযুক্ত হয়ে সুবিধাভোগীদের কাছে জমির মালিকানা দলিলসহ বাড়ি হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন।উদ্বোধনের পর প্রধানমন্ত্রীর পক্ষে জমিসহ গৃহহীনদের নিকট দলিল হস্তান্তর করেন ভোলা-৪ আসনের সাংসদ আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবসহ বিশিষ্ট জনরা।  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার শওকত আলী, বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. শহীদুল্লাহ, জেলা প্রশাসক আরিফুজ্জামান, পুলিশ সুপার মাহিদুজ্জামান, ভোলা জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লা, চরফ্যাসন উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন, উপজেলা নির্বাহী অফিসার নওরীন হকসহ অন্যান্য।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

এবার নতুন ঘরে প্রথম ঈদ হবে সাফ জয়ী ইয়ারজানের

এবার নতুন ঘরে প্রথম ঈদ হবে সাফ জয়ী ইয়ারজানের

সৈয়দপুরে ১১০ গৃহহীন পরিবারকে ঘর হস্তান্তর

সৈয়দপুরে ১১০ গৃহহীন পরিবারকে ঘর হস্তান্তর

পীরগঞ্জে ১০২ অসহায় গৃহহীন পরিবার পেল পাকা ঘর

পীরগঞ্জে ১০২ অসহায় গৃহহীন পরিবার পেল পাকা ঘর

দৌলতখানে মুজিব বর্ষের ঘর উপহার পেলেন ৮৫ ভূমিহীন পরিবার

দৌলতখানে মুজিব বর্ষের ঘর উপহার পেলেন ৮৫ ভূমিহীন পরিবার

গঙ্গাচড়াকে ভূমিহীন ও গৃহহীন ঘোষণা

গঙ্গাচড়াকে ভূমিহীন ও গৃহহীন ঘোষণা

মন্তব্য করুন