শাহরাস্তিতে চোরাই ট্রাকসহ আটক ২

শাহরাস্তিতে চোরাই ট্রাকসহ আটক ২

...

প্রকাশ : ২ বছর আগে

আপডেট : ২ বছর আগে

শাহরাস্তিতে চোরাই ট্রাকসহ আটক ২

শাহরাস্তিতে চোরাই ট্রাকসহ আটক ২

শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি: চাঁদপুর জেলার শাহরাস্তি থেকে একটি চোরাই ট্রাক উদ্ধার ও ২ জন চোরকে আটক করেছে পুলিশ।২১ মার্চ বৃহস্পতিবার দুপুরে রায়শ্রী দক্ষিণ ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা হলো- কুমিল্লার লাকসাম উপজেলার মো. ফজর আলীর ছেলে আলমগীর হোসেন (২৭) ও শাহআলমের ছেলে মো. বাবলু মিয়া (২৪)। থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেন।থানা সূত্রে জানা যায়, ২১ মার্চ দুপুর দেড় ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে শাহরাস্তি থানার রায়শ্রী দক্ষিণ উনিয়নের অন্তর্গত চিতোষী-মুদাফ্ফরগঞ্জ পাকা সড়কের রঘুরামপুর কোম্পানীর ব্রিজের পূর্ব পাশে জনৈক আবু তাহেরের ওয়ার্কশপের সামনের পাকা রাস্তার উপর হতে দুই জন গাড়ি চোর চক্রের সক্রিয় সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের নিকটে থাকা একটি হলুদ ও নীল রংয়ের পিকআপ গাড়ি উদ্ধার করা হয়।ট্রাকটির মালিক আবুল খায়ের জানান, হলুদ ও নীল রংয়ের গাড়ির চালক ২১ মার্চ ভোর ৪টার দিকে ঢাকা শাহবাগ থানাধীন বক্সিবাজার সিগনালের সামনে রেখে সেহরী খাওয়ার জন্য হোটেলে যায়। সেহরী খেয়ে ও ফজরের নামাজ আদায় করে এসে গাড়িটি না দেখে তাৎক্ষণিক বিষয়টি আমাকে জানায়। গাড়িটি খোঁজাখুজি করার একপর্যায়ে সংবাদ পাই শাহরাস্তি থানা পুলিশ আমার গাড়িটি উদ্ধার করেছে।শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ২ জন চোরকে ট্রাক সহকারে আটকের পর মামলা রুজু করা হয়। পরবর্তীতে আটক আসামিদের পুলিশ এসকর্টের মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

একযুগ পর পুলিশ হত্যাকাণ্ডের পলাতক আসামি গ্রেফতার

একযুগ পর পুলিশ হত্যাকাণ্ডের পলাতক আসামি গ্রেফতার

কুমিল্লায় যৌতুকের জন্য খনতি দিয়ে স্ত্রীর গোপনাঙ্গ পুড়ালো স্বামী

কুমিল্লায় যৌতুকের জন্য খনতি দিয়ে স্ত্রীর গোপনাঙ্গ পুড়ালো স্বামী

শাল্লায় বানভাসীদের মাঝে পুলিশের রান্না করা খাবার বিতরণ

শাল্লায় বানভাসীদের মাঝে পুলিশের রান্না করা খাবার বিতরণ

বন্যা দুর্গত মানুষের পাশে মৌলভীবাজার জেলা পুলিশ

বন্যা দুর্গত মানুষের পাশে মৌলভীবাজার জেলা পুলিশ

বেগমগঞ্জে আসর থেকে ৬ জুয়াড়ি গ্রেফতার

বেগমগঞ্জে আসর থেকে ৬ জুয়াড়ি গ্রেফতার

মন্তব্য করুন